ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রূপগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর ‘খারা মোশাররফ বাহিনীর হামলা: ১৮ লাখ টাকার সরঞ্জাম লুট Logo কেরানীগঞ্জে কারখানায় আগুনে মৃত্যুর ঘটনায় হত্যা মামলা, একজন কারাগারে Logo যাত্রীদের কল্যাণের নামে নিজে টাকার পাহাড় গড়েছেন মোজাম্মেল Logo “২৮ শিশুমৃত্যু সহ ঘুষ বাণিজ্যের অভিযোগ—তবুও পদে বহাল ঔষধ প্রশাসন অধিদপ্তরের শফিকুল-নাঈম!” Logo পাওনা টাকা চাইতে গিয়ে হামলা, মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযোগে দুইজন আহত Logo রাজ এগ্রোর তরমুজ বীজে মাঠ কাঁপাচ্ছে কৃষক: উচ্চ ফলনে নতুন সম্ভাবনা Logo ত্রাণের বিস্কুট ও জ্বালানি তেল চুরিতে অভিযুক্ত মিজানুর এখন ফায়ার সার্ভিসের দণ্ডমুন্ডের কর্তা! পর্ব -১ Logo ফায়ার সার্ভিসের নতুন পরিচালক লে. কর্নেল মোঃ মাহমুদুল হাসান Logo ওরিয়ন গ্রুপের রাজস্ব চুরি! Logo স্বাধীনতা দিবস প্যারেড: রাষ্ট্রপতির অভিবাদন গ্রহণ, প্রধানমন্ত্রীর কুচকাওয়াজ পরিদর্শন

সরকারি সিদ্ধান্তকে কটাক্ষ করায় ৪ শিক্ষক বরখাস্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০ ১৮৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

রাজশাহীর বাগমারায় সরকারি সিদ্ধান্তকে কটাক্ষ করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় ৪ শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

সোমবার (১৮ মে) জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম স্বাক্ষরিত বরখাস্তের চিঠি ওই চার শিক্ষকের হাতে পৌঁছেছে।

বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন সহকারী শিক্ষক আয়নুল হক, মোজাফফর হোসেন, গোলাম মোস্তফা ও রেজাউল করিম ওরফে সুইট। তারা সবাই উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত।

জানা যায়, করোনাভাইরাস পরিস্থিতিতে জনপ্রতিনিধিদের প্রস্তুত করা সুবিধাভোগীদের তালিকা শিক্ষকদের যাচাই-বাছাই করার নির্দেশনা দেয় মন্ত্রণালয়। সংশ্লিষ্ট এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এই দায়িত্ব পালন করতে বলা হয়। সে অনুযায়ী গত ১২ মে বাগমারার ইউএনও শিক্ষা অফিসের মাধ্যমে তালিকাগুলো সংশ্লিষ্ট এলাকার শিক্ষকদের কাছে পৌঁছে দেন।

সেগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে যাচাই-বাছাই করে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। দায়িত্ব পাওয়ার পরের দিন ১৩ মে শিক্ষক আয়নুল হক এই সিদ্ধান্ত কটাক্ষ নিজেদের ‘কলুর বলদ’ হিসেবে উল্লেখ করে ফেসবুকে স্ট্যাটাস দেন। তার বক্তব্য সমর্থন করেন এলাকার আরও তিনজন শিক্ষক।

পরে স্ট্যাটাস দেওয়ার বিষয়টি ইউএনওর নজরে এলে তিনি তদন্ত করে ব্যবস্থা নিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন। তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এদিকে, ওই চার শিক্ষকের দাবি ‘তারা না বুঝে ফেসবুকে স্ট্যাটাস ও লাইক দিয়েছেন। এ জন্য তারা ক্ষমাপ্রার্থী।’

এ বিষয়ে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ আহম্মেদ বলেন, ‘সরকারি পরিপত্র জারির পর এ ধরনের স্ট্যাটাস অমার্জনীয় অপরাধ। তাই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সরকারি সিদ্ধান্তকে কটাক্ষ করায় ৪ শিক্ষক বরখাস্ত

আপডেট সময় : ০৬:৪৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০