ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্ড সুবিধার আড়ালে শত কোটি টাকার কারসাজি, নাটের গুরু কমিশনার আবু ওবায়দা Logo লঞ্চ থেকে মেঘনায় লাফ দেওয়া যাত্রীকে জীবিত উদ্ধার, প্রশংসায় নৌ পুলিশের তৎপরতা Logo স্থানীয় কৃষকদের থেকে ভাড়ায় জমি নিয়ে সাইন বোর্ড: প্লট বানিজ্যের নামে পূর্বাচল প্রবাসী পল্লী কর্তৃপক্ষ’র প্রতারণা Logo “নৌ-খাতের সিমুলেটর বাণিজ্যের লুটেরা সিন্ডিকেট সাব্বির মাদানি” Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ত্রাসের রাজত্ব! নকল নবীশ মাহবুব আলমের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি ও দূর্নীতির অভিযোগ Logo ‘শিশু হাসপাতালে উপ-পরিচালক নেছার উদ্দীন সিন্ডিকেটের দুর্নীতি ও লুটপাট’ Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন মিয়ার ১০ কোটি টাকা আত্মসাৎ ও টেন্ডার কারসাজি Logo মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা: রাজধানীর বিএনপিতে কোন পথে যাচ্ছে নেতৃত্ব? Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

ঘূর্ণিঝড় ‘আম্পান’ মোকাবিলায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্ট্রোল রুম চালু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০ ২১৮ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্ক;

বঙ্গোপসাগরে সৃষ্ট সুপার সাইক্লোন [‘আম্পান’ মোকাবিলায় সরকারের প্রস্তুতির অংশ হিসাবে কন্ট্রোল রুম চালু করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৯ মে) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের নির্দেশনায় জরুরী ভিত্তিতে রাজধানীর ফার্মগেটে প্রাণিসম্পদ অধিদপ্তরে কেন্দ্রীয়ভাবে (টেলিফোন নম্বর-০২ ৯১২২৫৫৭) এবং ঘূর্ণিঝড় ‘আম্পান’ সংশ্লিষ্ট বিভাগে ও উপকূলীয় ১৯টি জেলা তথা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা, ভোলা, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি. নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ এবং শরীয়তপুরের প্রাণিসম্পদ দপ্তরে সার্বক্ষণিক এ কন্ট্রোল রুম চালু করা হয়েছে। ঢাকায় চালু করা কন্ট্রোল রুমে প্রাণিসম্পদ অধিদপ্তরের চার জন কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

কন্ট্রোল রুমের মাধ্যমে দূর্যোগকালীন গবাদিপশুকে আশ্রয় কেন্দ্রে নেয়া নিশ্চিত করা, স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে আশ্রয়কেন্দ্রে গবাদিপশুর যত্ন নেয়া, প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা, গবাদিপশুর জন্য খাদ্য সহায়তা প্রদানসহ উদ্ভূত সমস্যা সমাধানের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় ‘আম্পান’ পরবর্তীতে গবাদিপশুর চিকিৎসা, ভ্যাকসিনেশন, খাদ্য সহায়তা প্রদানসহ অন্যান্য কার্যক্রম কন্ট্রোল রুমের মাধ্যমে সমন্বয়েরও নির্দেশনা প্রদান করা হয়েছে। ইতোমধ্যে কন্ট্রোল রুমের মাধ্যমে উপকূলীয় জেলাসমূহে ৭০০০ গবাদিপশুকে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে এবং এ কার্যক্রম চলমান রয়েছে।

একইভাবে সংশ্লিষ্ট জেলামূহের মৎস্য দপ্তরেও কন্ট্রোল রুম চালু করে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের নির্দেশনা প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঘূর্ণিঝড় ‘আম্পান’ মোকাবিলায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্ট্রোল রুম চালু

আপডেট সময় : ০৮:৩২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০