ঢাকা ০৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা Logo থাইল্যান্ডের চিকিৎসা নির্ভরতা কমাতে বাংলাদেশে সেবা সম্প্রসারণে আগ্রহ ব্যাংককের বিএনএইচ হাসপাতালের

ভূরুঙ্গামারীতে একই পরিবারে আরও দু’জন করোনায় আক্রান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০ ১৭০ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইতোপূর্বে করোনা পজেটিভ এক ব্যক্তির পরিবারে আরো দুই সদস্য কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।
আজ (১৭মে ) ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থে‌কে প্রাপ্ত নমুনা পরীক্ষার ফলে  ২ জনের শরীরে কোভিড-১৯ সনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন ।
গত ৭ মে উপজেলার সদর ইউনিয়নের খামার পত্র নবীশ গ্রামের আসমা খাতুন নামের মহিলার শরীরে কোভিট-১৯ ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। ওই দিন রাতেই উপজেলা প্রশাসন আক্রান্ত ব্যক্তির বাড়ী লক ডাউন করে দেয়। এরপর পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গত কাল রাতে রংপুর পিসিআর ল্যাব থেকে নমুনা পরীক্ষার প্রাপ্ত ফলাফলে উক্ত পরিবারের আরো দুই জন সদস্যের শরীরে এই ভাইরাস পজিটিভ পাওয়া যায়। এদের মধ্যে একজন মহিলা। তার বয়স ৫০ বছর। তিনি পূর্বে আক্রান্ত আসমা খাতুনের শাশুড়ি। অপর জন ১০ বছরের এক শিশু। এনিয়ে ভূরুঙ্গামারীতে করোনা আক্রান্ত হলেন  মোট ৬ ব্যক্তি।
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, প্রথম ধাপে আক্রান্ত ৩ জনের পরিবারের সকল সদস্যের নমুনা নেয়া হয়েছিল। একই গ্রামের আবেদ আলী ও পাথরডুবির আশরাফুল এর পরিবারের সদস্যদের নমুনা পরিক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। আসমা খাতুনের পরিবারেরসদস্যরা আইসোলেসন বিধিনিষেধ ঠিকঠাক না মানায় বাকিরা আক্রান্ত হয়েছেন।
ডাঃ সায়েম আরো জানান, নতুন করে আক্রান্ত দুজনের মাঝেও কোন উপসর্গ নেই। তাদেরকে নিজ বাড়িতে আইসোলেটেড করে ইতোমধ্যে চিকিৎসা চালু করা হয়েছে।  তিনি বলেন, এক দিকে বাইরে থেকে করোনা ঝুঁকি নিয়ে ফেরা বিশাল জনগোষ্ঠীকে  সনাক্ত করা দিন দিন কঠিন হয়ে পড়ছে। অপর দিকে লোকজন স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছে না মোটেই। ভূরুঙ্গামারীতে  সামনের দিনগুলো আরো ভয়ানক হতে পারে বলে তিনি শংকা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ভূরুঙ্গামারীতে একই পরিবারে আরও দু’জন করোনায় আক্রান্ত

আপডেট সময় : ০৩:৪৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০