ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নিষিদ্ধ সংগঠনের ‘পুনর্গঠন’ বার্তা: ছাত্রলীগের নোটিশ ঘিরে প্রশ্ন ও শঙ্কা Logo দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নলীগ লুট করে আগষ্টিন শত কোটি টাকার মালিক Logo জিয়া শিশুকিশোর মেলার কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক হলেন হাফিজুর রহমান শফিক Logo জিয়া শিশু কিশোর মেলার নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা  Logo ভোলার জেলা রেজিস্ট্রার নুর নেওয়াজ ৫০ কোটি টাকার সম্পদের মালিক Logo প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে শীর্ষ কর্মকর্তা আতিকুর পাহাড়সমান অভিযোগ নিয়েও বহাল Logo বদলি-বাণিজ্য ঘুষ বাণিজ্যে বেপরোয়া সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন সিন্ডিকেট Logo রাজউকে দুর্নীতিতে আলোচনার শীর্ষে পরিচালক জাকারিয়া: ‘সেফ জন’ দিয়েছে কর্তৃপক্ষ  Logo প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য Logo নিয়োগ বাণিজ্য, বদলি নিয়ন্ত্রণ, বাজেট অপচয় ও প্রশাসনিক বিশৃঙ্খলায় ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা

কুষ্টিয়ায় লালনের মাজারে সিন্দুক ভেঙে টাকা চুরি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০ ১৯৭ বার পড়া হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় লালন মাজারের সিন্দুক চুরির ঘটনা ঘটেছে। রোববার সকালে লালন মাজারের খাদেম রিপন মাজারের দরজা খুলে দেখেন সিন্দুকগুলোর তালা ভাঙা। ঘরের মধ্যে থাকা তিনটি সিন্দুকের তালা ভেঙ্গে চুরি হয়ে গেছে সব টাকা। লালন মাজারের যে ঘরটি রয়েছে ওই ঘরে লালনের পালিত মা মতিজান এবং ফকির লালন শাহের কবর রয়েছে।

ওই ঘরের মধ্যে দানবাক্স হিসেবে সিন্দুক রয়েছে। রবিবার সকালে মাজারের খাদেম ঘরটি খুলে দেখেন দানবাক্সগুলোর তালা ভেঙ্গে চুরি হয়ে গেছে। রোববার সকালে কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমীর সভাপতি মোঃ আসলাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। গোটা লালন মাজারের সব জায়গায় সিসি ক্যামেরা রয়েছে। সিসি ক্যামেরার মধ্যে কি ভাবে চুরি হলো এই নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। ২০১৩ সালে সর্বশেষ লালন একাডেমীর নির্বাচন অনুষ্ঠিত হয়।

২০১৫ সালে ওই কমিটির মেয়াদ শেষ হয়। এরপর তৎকালীন জেলা প্রশাসক ২০১৩ সালে নির্বাচিতদের কমিটিতে রেখে এডহক কমিটি গঠন করেন। দীর্ঘদিন ধরে ওই কমিটি গঠনতন্ত্র বহিভূত ভাবে ক্ষমতায় বসে আছেন। চুরির ঘটনায় সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচন না দিয়ে কয়েকজনকে ব্যক্তিকে দিয়ে এই ভাবে লালন একাডেমী পরিচালনা করার কারণে কাজের ওপর যত্ন কমে গেছে। তাই অপ্রীতিকর ঘটনা ঘটছে।

জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন বলেন, সিসি টিভির ফুটেজ আমরা দেখেছি। ১৪ তারিখ রাতে ঝড় বৃষ্টি হয়। সেই সময় বিদ্যুৎ ছিলো না। সেই সময়ের ফুটেজ নেই। ওই সময় চুরি হয়ে থাকতে পারে। সকালে ঘটনাস্থলে যাওয়া প্রত্যক্ষদর্শীরা জানান, মাজারের ঘরে যে স্কাইলেট আছে তা দিয়ে মানুষ অনায়েসে ঢুকতে পারে।

লালন একাডেমীর আজীবন সদস্য ও সাবেক নির্বাচিত নির্বাহী সদস্য এ্যাড. মনোয়ার হোসেন মুকুল ক্ষোভ প্রকাশ করে বলেন, জেলা প্রশাসক যাদের ওপর দায়িত্ব দিয়ে রেখেছেন তারা উদাসীন। অবহেলার কারণে লালন মাজারে চুরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কুষ্টিয়ায় লালনের মাজারে সিন্দুক ভেঙে টাকা চুরি

আপডেট সময় : ০৩:৩৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০