ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে ঘিরে সমালোচনার ঝড় Logo বরিশালে গণপূর্তে ঘুষ–চেক কেলেঙ্কারি! Logo ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টাস সোসাইটির কম্বল ও খাবার বিতরন Logo বাংলাদেশে ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক মোতায়েন করল ইউরোপীয় ইউনিয়ন Logo নাগরিক শোকসভা কাল: সঙ্গে আনতে হবে আমন্ত্রণপত্র Logo উত্তরায় হোটেলে চাঁদা চাওয়ায় সাংবাদিককে গণধোলাই Logo ৩০ লক্ষ টাকায় বনানী ক্লাবের সদস্য হওয়া দুর্নীতিবাজ কাস্টমস কমিশনার জাকিরের পুনর্বাসন Logo চমেকে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানির প্ল্যান্ট স্থাপন করল দূর্বার তারুণ্য ফাউন্ডেশন Logo তারেক রহমানের সঙ্গে সম্পাদক-সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত Logo শেখ হাসিনার স্নেহধন্য দোলনের দাপট: হত্যা মামলার আসামি হয়েও সংসদ নির্বাচনে প্রার্থীতা বহাল

মাদক ব্যবসার প্রতিবাদ করায় স্কুলশিক্ষকের হাত ভেঙ্গে দিলো সন্ত্রাসীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০ ২০৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;

অবৈধ মাদক ব্যবসার প্রতিবাদ করায় সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীদের হামলায় গুরুতর আহত হয়েছেন এক স্কুলশিক্ষক। আহত ওই স্কুল শিক্ষকের নাম ইলিয়াছ হোসাইন। তিনি আশাশুনি উপজেলার কলিমাখালি গ্রামের মৃত নুর মোহাম্মাদ গাজীর ছেলে। আহত শিক্ষক হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে আশাশুনি থানায় শনিবার (১৭ই মে) সন্ধ্যায় ৩ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন।

দায়েরকৃত অভিযোগে মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের আহত সহকারি শিক্ষক ইলিয়াছ হোসাইন বলেছেন, আসামি আশাশুনি উপজেলার কলিমাখালি গ্রামের নুরুল ইসলাম গাজীর ছেলে সাইফুল ইসলাম, তার স্ত্রী পারুল ও বহিরাগত মাদক ব্যবসায়ী সেলিম গত ১২ই মে সন্ধ্যায় ৬টার দিকে উক্ত শিক্ষকের বাড়ির সামনে প্রাইমারি স্কুল এলাকায় রাস্তার উপর আসামিরা ওঁৎ পেতে থাকে। এসময় বাদী বাড়ি থেকে বাইরে যাওয়ার সময় আসামিরা তাকে পথরোধ করে অবৈধ অস্ত্রের মুখে জিম্মি করে মারপিট শুরু করে। আসামিরা বলে, তোর কারণে আমরা আমাদের মাদক ব্যবসায় ক্ষতিগ্রস্থ হয়েছি। আমরা ব্যবসা করতে পারছি না। তার জন্যে তুই ৫ লাখ টাকা চাঁদা দিবি। বাদী চাঁদা দিতে অস্বীকার করায় আসামিরা তাকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে। এসময় উক্ত শিক্ষকের বাম হাতের কব্জি থেকে ভেঙ্গে যায়।

তাৎক্ষনিকভাবে স্থানীয়সহ পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় চিকিৎসক ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। এঘটনায় হাসপাতালের ভর্তি ফরমে উল্লেখিত হাড়ভাঙ্গা জখমের কাগজপত্রসহ শনিবার আশাশুনি থানায় অভিযোগ দাখিল করেছেন।

এ ঘটনায় ইলিয়াছ হোসাইন ও তার স্ত্রী কলিমাখালি এঘটনার সুষ্ট তদন্ত ও বিচার দাবী করেছেন। এলাকাবাসীও এসব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও জোর দাবি জানিয়েছেন।

বিষয়টি নিয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চলতি দায়িত্বে মাহাফুজুর রহমান (তদন্ত) জানান, অভিযোগ জমা হতে পারে তবে এখনও আমার হাতে আসেনি। আসলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মাদক ব্যবসার প্রতিবাদ করায় স্কুলশিক্ষকের হাত ভেঙ্গে দিলো সন্ত্রাসীরা

আপডেট সময় : ১১:৪২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০