ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

দুই ট্রাকের সংঘর্ষে ২৪ পরিযায়ী শ্রমিক নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০ ২৫৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশে দুই ট্রাকের সংঘর্ষে ২৪ জন পরিযায়ী শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও অনেকজন।

শনিবার ভোরে পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটি ট্রাক মুখোমুখি ধাক্কা মারে বিপরীত দিক থেকে আসা অন্য আরেকটি ট্রাকে। উত্তরপ্রদেশের রাজধানী লখনউ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে ঘটে ওই ভয়াবহ দুর্ঘটনা।

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে জারি লকডাউনের কারণে ওই শ্রমিকরা নিজেদের বাড়ি থেকে বহু দূরে কাজে এসে আটকে পড়েছিলেন। অনেক দিনের চেষ্টার পর একটি ট্রাকে করে ফেরার বন্দোবস্ত করতে পেরেছিলেন তারা। কিন্তু আর বাড়ি ফেরা হল না ২৪ জন শ্রমিকের। দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল তাদের। খবর এনডিটিভির।

উত্তরপ্রদেশের এই ঘটনাই প্রথম নয়, এর আগেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাণের ঝুঁকি নিয়ে ঘরে ফিরতে গিয়ে বলি হতে হয়েছে বহু শ্রমিককে।

জানা গেছে, পরিযায়ী শ্রমিকদের ওই দলটি রাজস্থান থেকে যাত্রা শুরু করেছিল। তাদের মধ্যে ছিলেন বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গেরও শ্রমিক, সকলেই ঘরে ফিরতে চেয়েছিলেন তারা। বহুদিন ধরে ভিনরাজ্যে আটকে থেকে মরিয়া হয়েছিলেন তারা। তাই একরকম ঝুঁকি নিয়েই খাবারের প্যাকেট বহনকারী ওই ট্রাকে ওঠেন তারা। উত্তরপ্রদেশের আওরাইয়া জেলায় ঘটে দুর্ঘটনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দুই ট্রাকের সংঘর্ষে ২৪ পরিযায়ী শ্রমিক নিহত

আপডেট সময় : ০৪:৫৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০