ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

লকডাউনে বাড়ি ফেরা হলো না, পথেই মৃত্যু ২৩ শ্রমিকের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০ ২৫২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;  ভারতের উত্তর প্রদেশে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২৩ পরিযায়ী শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার গভীর রাতে লখনৌ থেকে ২০০ কিমি দূরে আউরাইয়া জেলায় এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, রাত সাড়ে ৩টার দিকে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২৩ জন পরিযায়ী শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

পুলিশ জানিয়েছে, রাজস্থান থেকে একদল পরিযায়ী শ্রমিক ট্রাকে করে বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে ফিরছিলেন।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে নিকটবর্তী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আউরাইয়া জেলা প্রশাসক (ডিসি) অভিষেক সিংহ বলেন, দুর্ঘটনায় ২৩ জনের মৃত্যুর পাশাপাশি ১৫-২০ জন আহত হয়েছেন। ওই শ্রমিকদের অধিকাংশই বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের বাসিন্দা।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দফতর থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘যে সব শ্রমিক প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি নির্দেশ দিয়েছেন আহত শ্রমিকদের চিকিত্‍সার যেন কোনো ত্রুটি না হয়। কানপুরের কমিশনার এবং আইজিকে ঘটনাস্থলে গিয়ে তদন্তের নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।’

প্রসঙ্গত দেশটিতে চলমান লকডাউনের মধ্যেই বিভিন্ন রাজ্য থেকে শ্রমিকরা বাড়ি ফিরছেন। আর পথেই তারা দুর্ঘটনার শিকার হচ্ছেন।

এর আগে গত গত বুধবার উত্তর প্রদেশে বাসচাপায় ৬ পরিযায়ী শ্রমিক নিহত হয়। পরদিন বৃহস্পতিবার ভোরে মধ্যপ্রদেশের গুনায় শ্রমিক। বহনকারী একটি ট্রাক ও দ্রুতগতির একটি বাসের সংঘর্ষে ৮ জন নিহত ও ৫৪ জন শ্রমিক আহত হন।

গত বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলায় বিদ্যুতের খুঁটিতে ট্রাক্টরের ধাক্কা লেগে ৭ নারীসহ ১০ শ্রমিক নিহত হন।

গত ৯ মে ভারতের মহারাষ্ট্রে একটি মালবাহী ট্রেনে কাটা পড়ে ঘুমন্ত ১৬ পরিযায়ী শ্রমিক নিহত হন। লকডাউনের মধ্যে নিহত শ্রমিকরা হেঁটে মধ্যপ্রদেশে যাচ্ছিলেন; পথে আরঙ্গবাদের কর্মদ এলাকার কাছে একটি রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

লকডাউনে বাড়ি ফেরা হলো না, পথেই মৃত্যু ২৩ শ্রমিকের

আপডেট সময় : ১০:৩৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০