ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সংরক্ষিত নারী আসনে আলোচনায় আসমা আজিজ Logo উপ-কর কমিশনারের তানজিনা’ র ১৫ কোটি টাকার ‘অবৈধ’ সম্পদ Logo রপ্তানি ঘোষণার অমিল বন্ড তদারকিতে পুকুর চুরি: জেসি কামরুলের সহায়তায় কয়েকশ কোটি টাকা রাজস্ব আত্মসাৎ  Logo পাঁচ প্রকৌশলীর গাফিলতিতেই সংসদে মাইক অচল Logo রাজস্ব কর্মকর্তা মেহেদীর বিরুদ্ধে ঘুষ অনিয়মের অভিযোগে নড়েচড়ে দাঁড়াল দুদক: ছাত্রলীগের নেতা বহাল তবিয়তে! Logo কাস্টমসে আওয়ামী দোসর আজাদের রাজত্ব বহাল Logo মিরপুর বিআরটিএতে মালিকানা বদল সেবায় দালালচক্রের দৌরাত্ম্য: কাউন্টার কর্মকর্তাকে ঘিরে ঘুষ বাণিজ্যের অভিযোগ Logo স্বল্প বেতনে এলজিইডি গাড়িচালকের সম্পদের অট্টালিকা Logo পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিচালক মীর সাজেদুর রহমানকে ঘিরে প্রশাসনিক অনিয়মের বিতর্ক Logo সাড়ে ৬শ’ কোটি টাকার সেচ প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়েও বহাল পিডি নুরুল ইসলাম

সাঈদীর মানবতাবিরোধী মামলার সাক্ষী আব্দুল হালিমের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০ ১৯৫ বার পড়া হয়েছে

সাঈদীর মানবতাবিরোধী মামলার সাক্ষী আব্দুল হালিমের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি;

সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার সাক্ষী আব্দুল হালিম (৫৫) ব্রেইন স্ট্রোক করে মারা গেছেন। বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের নলবুনিয়া গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান।

এ খবরটি নিশ্চিত করেছেন তার ভাই জাতীয় পার্টি জেপির কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক সালাম বাহাদুর।

তিনি জানান, গত কয়েক দিন আগে তার ভাই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানকার চিকিৎসকরা জানান, তার মস্তিষ্কে রক্ত ক্ষরণ হচ্ছে। সে অবস্থায় হাসপাতালের সাধারণ ওয়ার্ডে রেখে তার চিকিৎসা করানো সম্ভব হয়নি।

তাকে কয়েদি আসামিদের কক্ষে রেখে চিকিৎসা দেয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের সাক্ষী হওয়ায় তার নিরাপত্তার জন্য তার সঙ্গে নিয়মিত পুলিশ ফোর্স থাকত। তাই তাকে সাধারণ সেবা দেয়া সম্ভব হয়নি।

এমনকি পুলিশি নিরাপত্তার কারণে তাকে প্রাইভেট হাসপাতালেও ভর্তি করতে পারেনি পরিবার। এ কারণে গত বুধবার তাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসা হয়।

সালাম বাহাদুর আরও অভিযোগ করে বলেন, ভাইয়ের সুচিকিৎসার জন্য জরুরি সেবা পেতে রাষ্ট্রের বিভিন্ন মহলে তিনি যোগাযোগ করেও কোনও সুফল পাননি। তাই সুচিকিৎসার অভাবে তার ভাই আব্দুল হালিম বাবুল মারা গিয়েছেন।

সালাম বাহাদুর বলেন, তার পুলিশ প্রহরার কারণে সাধারণ জীবন যাপন ব্যাহত হয়েছে। এমনকি এই নিরাপত্তার কারণে তার উন্নত কোনও চিকিৎসাও করাতে পারিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সাঈদীর মানবতাবিরোধী মামলার সাক্ষী আব্দুল হালিমের মৃত্যু

আপডেট সময় : ০৯:৩৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০