ঢাকা ০৪:০০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

চেয়ারম্যানের বিরুদ্ধে চাল গ্রহীতার কার্ড ছেঁড়া ও গালিগালাজ করার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০ ১৭৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুলের বিরুদ্ধে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি আওতায় ১০ টাকা কেজি দরের চাল গ্রহীতা এক সুবিধাভোগীর কার্ড ছিড়ে ফেলা ও অশ্লীল গালিগালাজ করার অভিযোগ উঠেছে।

উপজেলার গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের ওয়াহিদ উল্লা অসুস্থ থাকায় স্ত্রী মিজবা বেগম স্বামীর খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চাল গ্রহীতার কার্ড নিয়ে চাল আনতে যান। গত ২৬শে এপ্রিল ১০ টাকা কেজি দরের চালের জন্য তিনি স্থানীয় শতক বাজারে যান। চাল বিতরণে উপস্থিত ছিলেন ওই ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল। চাল বিতরণের ধারাবাহিকতা অনুযায়ী স্বামী ওয়াহিদ উল্লার নাম ডাকলে স্ত্রী মিজবা বেগম চাল নিতে এগিয়ে যান। তখন চেয়ারম্যান তার স্বামী না আসার কারণ জানতে চাইলে মিজবা বেগম জানান তার স্বামী অসুস্থ। এতেই ক্ষিপ্ত হয়ে ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান অশ্লীলভাবে গালিগালাজ করেন ওই মহিলাকে। পরে ওয়াহিদ উল্লার ১০ টাকা কেজি দরের চাল গ্রহীতার কার্ড ছিড়ে ফেলেন তিনি।

এ ঘটনায় গত (৭ই মে) বৃহস্পতিবার প্রতিকার চেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মিজবা বেগম।

অভিযোগের প্রেক্ষিতে গজনাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কার্ড ছিঁড়ে ফেলা বিষয় নয়, একজনের পরিবর্তে আরেকজন এসে চাল নিয়ে নেয়।

এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চেয়ারম্যানের বিরুদ্ধে চাল গ্রহীতার কার্ড ছেঁড়া ও গালিগালাজ করার অভিযোগ

আপডেট সময় : ০২:৫৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০