ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

জরুরি পদক্ষেপ না নিলে বাংলাদেশে ২৮ হাজার শিশু মারা যেতে পারে: ইউনিসেফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০ ১৯৫ বার পড়া হয়েছে

জরুরি পদক্ষেপ না নিলে দেশে ২৮ হাজার শিশু মারা যেতে পারে ইউনিসেফ

অনলাইন রিপোর্ট;

বাংলাদেশে স্বাস্থ্যসেবা আরও কমে গেলে আগামী ছয় মাসে পাঁচ বছরের কম বয়সী ২৮ হাজারেরও বেশি শিশু মারা যেতে পারে, যা হবে করোনাভাইরাস পরিস্থিতির সবচেয়ে খারাপ পরোক্ষ ফলাফল। ইউনিসেফের এক গবেষণা রিপোর্টে এ তথ্য জানানো হয়।

আজ বুধবার (১৩ মে) ইউনিসেফের প্রকাশিত রিপোর্টে আরও বলা হয়, পাঁচ বছরের কম বয়সীদের মৃত্যুর ক্ষেত্রে পুষ্টিহীনতা গুরুত্বপূর্ণ কারণ হতে পারে।

রিপোর্টে আরও বলা হয় কোভিড-19 মহামারির কারণে স্বাস্থ্য ব্যবস্থা দুর্বল হয়ে পড়ায় এবং নিয়মিত পরিষেবা ব্যাহত হওয়ায় আগামী ছয় মাসে প্রতিরোধযোগ্য রোগে বিশ্বব্যাপী প্রতিদিন অতিরিক্ত ৬ হাজার শিশু মারা যেতে পারে।

বাংলাদেশে করোনাভাইরাস মহামারির কারণে পাঁচ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে স্বাস্থ্যসেবা গ্রহণের পরিমাণ অনেকটাই কমে গেছে। ২০২০ সালের মার্চ মাসে পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য চিকিৎসা পরিষেবা গ্রহণ ২০১৯ সালের মার্চ মাসের তুলনায় ২৫ শতাংশ হ্রাস পেয়েছে।

বাংলাদেশে ইউনিসেফের আঞ্চলিক প্রতিনিধি টমো হোজুমি এবিষয়ে বলেন, করোনাভাইরাস মহামারির কারণে স্বাস্থ্যসেবার পরিসর হ্রাস পেলে প্রতিরোধযোগ্য এবং চিকিৎসাযোগ্য পরিস্থিতি থেকেই বিপুল সংখ্যক শিশুর মৃত্যু হতে পারে। শিশু ও মায়েদের জীবন রক্ষার জন্য বাংলাদেশ সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করছে ইউনিসেফ।

এবিষয়ে জরুরি পদক্ষেপ না নিলে আগামী ৬ মাসে বিশ্বজুড়ে নিম্ন ও মধ্যম আয়ের ১১৮টি দেশের ১২ লাখ শিশুর মৃত্যু হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

জরুরি পদক্ষেপ না নিলে বাংলাদেশে ২৮ হাজার শিশু মারা যেতে পারে: ইউনিসেফ

আপডেট সময় : ১১:৩৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০