ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের বেতন মওকুফের আহ্বান ছাত্রদলের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০ ৩১৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;

দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেতন মওকুফের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। বুধবার (১৩ মে) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই আহ্বান জানান। বিবৃতিতে তারা বলেন, সারাবিশ্বের মত বাংলাদেশও করোনায় বিপর্যস্ত। সেই সঙ্গে বিপর্যস্ত অবস্থায় পড়েছে দেশের শিক্ষা ব্যবস্থাও। এমতাবস্থায় বন্ধ সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে নেতারা শিক্ষার্থীদের বেতন মওকুফের আহ্বান জানান।

তারা বলেন, করোনার কারণে প্রায় দুই মাসের অধিক সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে সব ব্যবসা প্রতিষ্ঠান। লকডাউনের কারণে স্থবির হয়ে আছে অর্থনীতি। ঠিক এ সময় শিক্ষার্থীদের বেতন তাদের অভিভাবকদের জন্য বাড়তি চাপ হিসেবে পরিগণিত হবে সেটা নিশ্চিত। তাই বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের প্রতি সদয় হয়ে যদি সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এ সময়ে শিক্ষার্থীদের বেতনাদি মাফ করে সেটা মানবতার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

অপর এক বিবৃতিতে লালমনিরহাটের আদিতমারি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ছাত্রদল সভাপতি মো. আমিনুল ইসলাম রিপনকে পরিকল্পিত ভাবে ‘গুম’ করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক। তারা অবিলম্বে রিপনতাকে আইনের হাতে সোপর্দের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শিক্ষার্থীদের বেতন মওকুফের আহ্বান ছাত্রদলের

আপডেট সময় : ১১:৩৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০