ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

করোনা জয় করলেন স্পেনের ১১৩ বছরের বৃদ্ধা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১০:২১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০ ২৪১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : স্পেনে করোনার সংক্রমণকে হারিয়ে সুস্থ হয়েছেন ১১৩ বছরের বৃদ্ধা মারিয়া ব্রানিয়াস। তিনিই দেশটির সবচেয়ে বেশি বয়সী করোনা আক্রান্ত বলে নিশ্চিত করেছেন স্পেনের স্বাস্থ্য কর্মকর্তারা।

তিন সন্তানের জননী মারিয়া করোনা আক্রান্ত হয়েছিলেন মার্চ মাসে। লকডাউনের শুরুতেই তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। কয়েক সপ্তাহ আইসোলেশনে থাকার পর সুস্থ হয়ে উঠেছেন তিনি। এর ফলে ১৯১৮ এর স্প্যানিশ ফ্লু, ১৯৩৬ থেকে ১৯৩৯ পর্যন্ত চলা স্পেনের গৃহযুদ্ধ এবং করোনাভাইরাস মহামারির সময়েও বেঁচে থাকলেন তিনি।

মারিয়াকে স্পেনের ‘ওল্ডেস্ট করোনা সারভাইভার’ হিসেবে ঘোষণা করেছে জিরন্টোলজি রিসার্চ গ্রুপ। এই রিসার্চ গ্রুপ মূলত ১০০ বা তার চেয়ে বেশি বয়সের কারা করোনাযুদ্ধে জয়ী হয়েছেন তাদের খোঁজ চালায়। এই গ্রুপের সমীক্ষাতেই দেখা গেছে এখনো পর্যন্ত স্পেনের এই বৃদ্ধাই বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ যিনি করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠেছেন।

আপাতত সুস্থই রয়েছেন মারিয়া। কেবল মাঝে মাঝে শরীরে ব্যথায় কষ্ট পাচ্ছেন তিনি। তবে চিকিৎসকদের অনুমান, কদিন সাবধানে থাকলে এবং বিশ্রাম নিলে একদম চাঙ্গা হয়ে যাবেন মারিয়া।

১৯০৭ সালে সান ফ্রান্সিসকোতে জন্ম নেন ব্রানিয়াস। প্রায় দুই দশক ধরে স্পেনের ওলট শহরের একটি বৃদ্ধাশ্রমে বাস করছেন এই করোনা জয়ী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

করোনা জয় করলেন স্পেনের ১১৩ বছরের বৃদ্ধা

আপডেট সময় : ০১:১০:২১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০