ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ঈদে শুভর চমক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০০:৫১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০ ২৮৬ বার পড়া হয়েছে

ঈদে শুভর চমক

বিনোদন ডেস্ক : দেশীয় সিনেমার অন্যতম আলোচিত নায়ক আরিফিন শুভর ভক্তরা খুব ভালো করেই জানেন তাদের প্রিয় নায়ক গানও ভালোই গাইতে পারেন। এবার চলমান করোনা পরিস্থিতিতে ঈদে সিনেমা হল খোলার সম্ভাবনা খুব কম। ফলে নায়কের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’ দর্শকরা হয়তো ঈদে পাচ্ছেন না।

তবে ভক্তদের নিরাশ করবেন না আরিফন শুভ। ঈদে প্রকাশ হবে আরিফিন শুভর গাওয়া একটি নতুন গান। এর আগে ২০১৪ সালে ‘অগ্নি’ ছবিতে ‘ডুবে যায়’ নামের একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

এবার ‘মনটা বোঝে না’ নামে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন শুভ। নায়কের নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ঈদে।

আরিফিন শুভ’র নতুন এই গানের কথা লিখেছেন কে জিয়া, সুর করেছেন ফুয়াদ আল মুক্তাদির। বর্তমানে গানটির ভিডিও সম্পাদনার কাজ চলছে।

গানটির ব্যাপারে শুভ জানিয়েছেন, গানটি আমার ভক্তদের জন্য ঈদ উপহার হিসেবে রইলো। অনেক বছর পর গান গাইলাম। ইচ্ছা ছিল দেশের বাইরে মিউজিক ভিডিও করে গানটা প্রকাশ করার। কিন্তু করোনার জন্য তা আর হলো না। আমার বাসায় গানটির দৃশ্য ধারণ করা হয়েছে। দৃশ্য ধারণ করেছেন আমার স্ত্রী অর্পিতা। ও অনেক আগে থেকেই ফটোগ্রাফি করে।

২০১০ সালে খিজির হায়াত খান পরিচালিত ‘জাগো’ চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক।

ভালোবাসা জিন্দাবাদ, অগ্নি, তারকাঁটা, কিস্তিমাত, ছুঁয়ে দিলে মন, নিয়তি, প্রেমী ও প্রেমী, ওয়ার্নিং, অস্তিত্ব, ধ্যাততেরিকি চলচ্চিত্রে তার অভিনয় প্রশংসিত হয়। এই নায়কের সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সাপলুডু’ ব্যাপক প্রশংসিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঈদে শুভর চমক

আপডেট সময় : ০১:০০:৫১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০