ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ডাকসু জিএস গোলাম রাব্বানীর ত্রাণ বিতরণে ছাত্রলীগের হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০ ২৪৩ বার পড়া হয়েছে

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি;

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস গোলাম রাব্বানীর ত্রাণে হামলা চালানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের অপর গ্রুপের নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার বিকালে রাব্বানীর গ্রামের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলায় ত্রাণ বিতরণকালে এ ঘটনা ঘটে। পরে প্রতিরোধের মুখে হামলাকারীরা ফিরে যায়।

রাব্বানীর সফরসঙ্গী ও চাচাতো ভাই আবু সাইদ জানান, মঙ্গলবার বিকালে উপজেলার থানার মোড়ে কর্মহীন মানুষের মধ্যে উপহার বিতরণ করা হচ্ছিল। এ সময় রাজৈর উপজেলা ছাত্রলীগের বিরোধী গ্রুপের রিমনসহ ১০-১৫ জন যুবক হামলা করে উপহার সামগ্রী ছিঁনিয়ে নেয়ার চেষ্টা করে।

বিরোধী গ্রুপের রাজৈর উপজেলা ছাত্রলীগ সভাপতি হাসিবুল হাসান পিয়াল জানান, ত্রাণ বিতরণকালে সামাজিক দূরুত্ব বজায় না রেখে ত্রাণ বিতরণ করায় আমার ছেলেরা বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়।

ডাকসুর জিএস গোলাম রাব্বানী বলেন, ১২০০ প্যাকেট উপহারসামগ্রী বিতরণের একপর্যায়ে ৩০-৪০ প্যাকেট উপহারসামগ্রী থানার মোড়ে আমার চাচাতো ভাই আবু সাইদের নিকট রেখে আমি রাজৈর গুচ্ছগ্রামে যাই। এ সুযোগে পূর্ব পরিকল্পিতভাবে বিপক্ষ ছাত্রলীগের কিছু উচ্ছৃংখল যুবক হামলা করে ওই উপহারসামগ্রী ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

তবে ওসি খোন্দকার শওকত জাহান বলেন, বিষয়টি আমার জানা নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ডাকসু জিএস গোলাম রাব্বানীর ত্রাণ বিতরণে ছাত্রলীগের হামলা

আপডেট সময় : ১০:২৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০