ঢাকা ১০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

নতুন করে আরো ১২২ পুলিশ সদস্য করোনা আক্রান্ত, সুস্থ ১৩৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০ ২৯০ বার পড়া হয়েছে

২৪ ঘণ্টায় আরো ১২২ পুলিশ সদস্য আক্রান্ত, সুস্থ ১৩৩ জন

অনলাইন রিপোর্ট;

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১২২ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে পুলিশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৭৮ জনে। এই ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৩৩ জন।

সারাদেশের পুলিশ ইউনিটের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যই ৮৬৫ জন। গতকাল সোমবার এই সংখ্যা ছিল ৮১০ জন। আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যই বেশি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায়, করোনায় মাঠপর্যায়ের কর্মকর্তা ছাড়াও দুজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।

ডিএমপি সূত্রে আরো জানা গেছে, করোনা আক্রান্ত সন্দেহে আরো ১১৫৯ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায় কোয়ারেন্টিনে রাখা হয়েছে ৪ হাজার ৯৬১ জনকে। এ পর্যন্ত ২৯৮ জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের নির্দেশে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা নিশ্চিত করতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। পাশাপাশি ২৫০ শয্যাবিশিষ্ট বেসরকারি ইমপালস হাসপাতালে আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা চলছে। আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবে ইউনিট কমান্ডারদের সঙ্গে কথাও বলছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নতুন করে আরো ১২২ পুলিশ সদস্য করোনা আক্রান্ত, সুস্থ ১৩৩

আপডেট সময় : ০৩:৩৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০