ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

লকডাউন শিথিলের কারণে জার্মানিতে বাড়ছে করোনার সংক্রমণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২০ ২৫৬ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্ক; লকডাউন শিথিল করার কয়েকদিনের মধ্যেই দেশটিতে ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। জার্মানিতে লকডাউন শিথিলের পর করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে।

জার্মানির রবার্ট কখ ইনস্টিটিউট দৈনিক বুলেটিনে জানিয়েছে, এখন একজন করোনা আক্রান্ত ব্যক্তি ১ দশমিক ১ হারে নতুন ব্যক্তিকে সংক্রমিত করে চলেছেন। অর্থাৎ একজন করোনা রোগীর সংক্রমণ ঘটানোর হার বেড়েছে। আর তাতেই প্রমাণ হচ্ছে লকডাউন বিধি শিথিল হওয়ার পর জার্মানিতে সংক্রমণ বেড়েছে। এমন আশঙ্কার আগেই জানিয়েছিলেন একাধিক স্বাস্থ্য বিশেষজ্ঞ।

অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করার জন্য জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলকে চাপ দিতে শুরু করেন দেশটির ১৬টি অঙ্গরাজ্যের নেতারা। এর ফলে গত বুধবার লকডাউন বিধি শিথিলের ঘোষণা দেয় মের্কেল সরকার।

এতে দোকানপাট খুলে দেয়া হয়। ধীরে ধীরে সব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাচ্ছে। আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে জার্মান ফুটবল লীগও।

কিন্তু বিধি নিষেধ শিথিল হওয়ার পর করোনা সংক্রমণের হার বাড়তে থাকে। এর আগে বিশেষজ্ঞরা আশঙ্কা করে বলেছিলেন, লকডাউন শিথিল হলে ধেয়ে আসতে পারে করোনার দ্বিতীয় ধাক্কা। ঠিক যেমনটা ঘটেছিল একশো বছর আগে স্প্যানিশ ফ্লুয়ের সময় যুক্তরাষ্ট্রে ঘটেছিল।

জার্মানিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭১ হাজার ছাড়িয়েছে। দেশটিতে মৃত্যু হয়েছে সাড়ে সাত হাজারের বেশি। শনিবার লকডাউন প্রত্যাহারের দাবিতে দেশটিতে কয়েক হাজার মানুষের বিক্ষোভের পর এই তথ্য সামনে এলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

লকডাউন শিথিলের কারণে জার্মানিতে বাড়ছে করোনার সংক্রমণ

আপডেট সময় : ০৯:১২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২০