ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

হিলিতে কমেছে আদা, রসুন ও পেঁয়াজের দাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০ ৩২৪ বার পড়া হয়েছে

হিলি প্রতিনিধি; দিনাজপুরের হিলিতে চার দিনের ব্যবধানে আদার দাম কেজিতে কমেছে প্রায় ১০০ টাকা। রমজান উপলক্ষে টিসিবির পেঁয়াজ বিক্রির ঘোষণা ও দেশের বিভিন্ন বন্দর দিয়ে আমদানি শুরু হওয়ার ফলে কমেছে রসুন, পেঁয়াজের দামও।

আজ রোববার (১০ মে) হিলির কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, তিন দিন আগেও প্রতি কেজি আদা প্রকারভেদে ২৮০ টাকা থেকে ৩০০ টাকা দরে বিক্রি হলেও এখন তা কমে ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। একই সঙ্গে পেঁয়াজ ও রসুনের দাম কেজিতে ১০ টাকা থেকে ২০ টাকা করে কমেছে। পেঁয়াজ ৪৫ টাকা কেজি দরে বিক্রি হলেও তা খানিকটা কমে ৩৮ টাকা এবং রসুন ১১০ টাকা থেকে কমে ৯০ টাকায় বিক্রি হচ্ছে।

হিলি বাজারে কাঁচাবাজার করতে আসা কয়েকজন ত্রেতা জানান, করোনা পরিস্থিতিতে আয় কমে গেছে। আমরা প্রায় বেকার হয়ে পরেছি। এমন অবস্থায় বাজারে আদা, রসুন ও পেঁয়াজের দাম বাড়তি হওয়ায় বিপাকে পড়তে হচ্ছিল। বর্তমানে দাম কমাতে আমরা কিছুটা স্বস্তি পাচ্ছি। তবে আরও দম কমলে আমাদের মতো সাধারণ মানুষদের জন্য অনেক সুবিধা হতো।

সাধারণ ক্রেতারা আরও জানান, প্রশাসনের পক্ষ থেকে যদি প্রতিনিয়ত বাজার মনিটরিং করা হতো তবে বাজারে নিত্যপণ্যের দাম আরও অনেকটাই স্বাভাবিক থাকতো।

হিলি বাজারের ব্যবসায়ীরা জানান, দেশে আদার মোট চাহিদার বেশিরভাগই আমদানিকৃত। করোনার কারণে বিভিন্ন বন্দর দিয়ে আমদানি বন্ধ হয়ে যাওয়ার কারণে বাজারে আদার সরবরাহ কমায় দাম বেড়ে যায়। সম্প্রতি হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবার আমদানি শুরু হতে পারে এবং বেনাপোলসহ বিভিন্ন বন্দর দিয়ে আদা আমদানি শুরু হওয়ায় বাজারে আদার দাম কমেছে। এছাড়াও লকডাউন কিছুটা শিথিল হওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে পেঁয়াজ ও রসুন আসার কারণে সরবরাহ বেড়েছে। অপরদিকে টিসিবির ২৫ টাকা দরে পেঁয়াজ বিক্রির ঘোষণার কারণেও পেঁয়াজের দাম কমেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

হিলিতে কমেছে আদা, রসুন ও পেঁয়াজের দাম

আপডেট সময় : ০৪:৩৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০