ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে নাটোর কারাগার থেকে ১৭ বন্দির মুক্তি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০ ১৮৫ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ ডেস্ক; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে নাটোর জেলা কারাগার থেকে ১৭ কয়েদিকে সাধারণ ক্ষমায় মুক্তি দিয়েছে কারা কর্তৃপক্ষ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে নাটোর জেলা কারাগার থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করে এক নারীসহ ১৭ বন্দিকে মুক্তি দিয়েছে কর্তৃপক্ষ। আজ শনিবার দুপুরে কারাগার চত্বরে বন্দিদের মুক্ত করে তাদের হাতে ফুল ও ইফতার সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা, নাটোর জেলা কারাগারের সুপার আব্দুল বারেকসহ কারা কর্তৃপক্ষ। কারাগারের সুপার আব্দুল বারেক জানান, করোনা পরিস্থিতিতে কারাগারে বন্দিদের সুস্থ জীবন নিশ্চিত করতে সারা দেশের কারাগার থেকে অনধিক এক বছরের সাজাপ্রাপ্ত মোট দুই হাজার ৮৮৪ জন কয়েদীকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তির সিদ্ধান্ত গ্রহণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এর মধ্যে নাটোর জেলা কারাগারে রয়েছে মোট ৩০ জন। সিদ্ধান্ত গ্রহণের পর বিভিন্ন সময় কয়েদিদের মুক্তির কাগজ পৌঁছানোর পর ১১ জনকে মুক্তি দেয়া হয়েছে। অবশিষ্ট ১৯ জনের মধ্যে দু’জনের সাজার মেয়াদ চলতি মাসেই শেষে তারা মুক্তি পেয়েছে। এখন বাকি এক নারীসহ ১৭ জনকে আজ মুক্তি দেওয়া হল। মুক্তি পাওয়া কয়েদির বেশিরভাগই মাদক মামলায় সাজাপ্রাপ্ত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে নাটোর কারাগার থেকে ১৭ বন্দির মুক্তি

আপডেট সময় : ০৮:২৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০