ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

মসজিদকে কোয়ারেন্টিন সেন্টার করার প্রস্তাব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৪:১৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০ ২৩৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কলকাতায় মসজিদের একটি তলাকে কোয়ারেন্টিন সেন্টার করতে প্রস্তাব দিল মসজিদ কমিটি। গার্ডেনরিচ এলাকার বেঙ্গলি বাজার মসজিদ কমিটি থেকে এই প্রস্তাব দেয়া হয়েছে।

প্রস্তাবে বলা হয়, সেই মসজিদের তৃতীয় তলা ৬ হাজার বর্গফুট জায়গা। তাই সেটিকে কোয়ারেন্টিন কেন্দ্র হিসেবে ব্যবহার করা যেতে পারে। পবিত্র রমজান মাসে সামাজিক স্বার্থে মসজিদ কমিটির এই সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, করোনা সংক্রমণের জেরে শহরে ক্রমশ কমছে কোয়ারেন্টিন কেন্দ্রে বেডের সংখ্যা। ফলে বাঙালি বাজার মসজিদ কমিটির এই সিদ্ধান্তে কিছুটা হলেও স্বস্তি দেবে। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গার্ডেনরিচের একটা অংশকে কন্টেইনমেন্ট জোনের তালিকাভুক্ত করেছে।

এই প্রস্তাব প্রসঙ্গে বাঙালি বাজার মসজিদ কমিটির ইমাম মৌলানা কারি মহম্মদ রাজবি বলেন, “আমাদের কাছে খবর ছিল নতুন কোয়ারেন্টিন কেন্দ্র খুলতে জায়গা খুঁজছে রাজ্য সরকার। তাই আমরা আমাদের মসজিদের তৃতীয় তলাকে কোয়ারেন্টিন কেন্দ্র খুলতে প্রস্তাব দিই। সেই ফ্লোরটি পরিষ্কার আর সব ধরনের ব্যবস্থাও আছে।

তিনি দাবি করেন, যেহেতু লকডাউনের কারণে গণজমায়েত নিষিদ্ধ। তাই স্থানীয়রা মসজিদে আসছেন না প্রার্থনা করতে। তাদের ঘরেই রোজা ও নামাজ পালন করতে পরামর্শ দেয়া হয়েছে। মসজিদ কমিটির দাবি, “স্থানীয়দের অনুমতি নিয়েই এই প্রস্তাব দেয়া হয়েছে। সকলেই এই মহৎ উদ্দেশ্যকে সমর্থন করেছেন।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মসজিদকে কোয়ারেন্টিন সেন্টার করার প্রস্তাব

আপডেট সময় : ০৭:৫৪:১৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০