ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

অন-অ্যারাইভাল ভিসা ১৬ মে পর্যন্ত স্থগিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৭:২৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০ ১৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সব দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে আগমনী ভিসা (ভিসা অন-অ্যারাইভাল) স্থগিতের মেয়াদ ৭ মে থেকে বাড়িয়ে আগামী ১৬ মে পর্যন্ত করা হয়েছে।

শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের কাছে পাঠানো এক নির্দেশনায় এ কথা জানানো হয়েছে।

এর আগের নির্দেশনায় গত ৭ মে পর্যন্ত বন্ধ ছিল অন- অ্যারাইভাল ভিসা। এ নিয়ে নতুন করে এই স্থগিতের মেয়াদ আরও নয় দিন বাড়ানো হলো।

করোনা পরিস্থিতিতে গত ১৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে সব ধরনের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত ঘোষণা করে সরকার। এরপর দফায় দফায় সাধারণ ছুটির মেয়াদ বাড়ানোর কারণে অন-অ্যারাইভাল ভিসা স্থগিতের মেয়াদও বাড়তে থাকে।

সেই ধারাবাহিকতায় আগামী ১৬ মে পর্যন্ত সরকারের সাধারণ ছুটি ঘোষণার সঙ্গে তাল মিলিয়ে একই দিন পর্যন্ত অন-অ্যারাইভাল ভিসা স্থগিত রাখা হয়েছে।

এদিকে বিমান চলাচলের নিষেধাজ্ঞার মেয়াদও ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে অভ্যন্তরীণ রুটে সামাজিক দূরত্ব মেনে ৮ মে থেকে ফ্লাইট চলাচলের প্রস্তুতি নিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

অন-অ্যারাইভাল ভিসা ১৬ মে পর্যন্ত স্থগিত

আপডেট সময় : ০৭:১৭:২৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০