ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

গুজব ও অপপ্রচার ভাইরাসের চেয়েও ভয়ংকর: ওবায়দুল কাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০ ২৪৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জীবন ও জীবিকার চাকা সচল রাখতে সরকার কিছু কিছু ক্ষেত্রে সাধারণ ছুটি শিথিল করেছে। কিন্তু এক শ্রেণির মানুষ এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং অনলাইনে গুজব ছড়াচ্ছে। কোনও ঘটনা না ঘটলেও তা রটানো হচ্ছে। এসব গুজব ও অপপ্রচার উদ্দেশ্যমূলক। গুজব ও অপপ্রচার ভাইরাসের চেয়েও ভয়ংকর।’

ওবায়দুল কাদের আজ শনিবার (৯ মে) সকালে তার সরকারি বাসভবনে এক অনলাইন ব্রিফিংয়ে এসব কথা বলেন।

এবারের ঈদে দলীয় নেতাকর্মীদের কেনাকাটা না করে গরিব অসহায় ও কর্মহীনদের মাঝে অর্থ বিতরণ করার আহ্বান জানান ওবায়দুল কাদের। এছাড়া ঈদে কেনাকাটায় সংযম ও পরিমিতিবোধ বজায় রাখার জন্য বিত্তবানদের প্রতিও আহ্বান জানান।

তিনি সরকারের বিরুদ্ধে বিষোদগার না করে এ সংকটকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার দল বিএনপিকে জনগণের পাশে দাঁড়িয়ে করোনা প্রতিরোধে মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানান।

করোনা যোদ্ধাদের সাহসিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা দেশ ও জাতির আশার আলো, সম্মুখ সারির যোদ্ধা, আপনাদের পরিবারের সুরক্ষায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পাশে আছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গুজব ও অপপ্রচার ভাইরাসের চেয়েও ভয়ংকর: ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৫:০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০