ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

দেশে করোনায় নতুন ৮ জনের মৃত্যু, মোট মৃত্যু ২১৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২২:১৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০ ২৩২ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্ক;
গত ২৪ ঘন্টায় ৫ হাজার ৪৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৬৩৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এদের সবাই পুরুষ। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২১৪ জনে। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৩৬ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত ১৩ হাজার ৭৭০ জন।

এছাড়া, নতুন করে ৩১৩ জনসহ মোট ২ হাজার ৪১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

শনিবার (৯ মে) দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে দৈনিক স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি আরো জানান, ৩৫টি ল্যাবে নমুনা পরীক্ষার করে করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ৫ হাজার ২৪৭টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলিয়ে ৫ হাজার ৪৬৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১ লাখ ১৬ হাজার ৯১৯টি।

স্বাস্থ্য বুলেটিনে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় গত ১৮ মার্চ।

গত ২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দেশে করোনায় নতুন ৮ জনের মৃত্যু, মোট মৃত্যু ২১৪

আপডেট সময় : ০৪:২২:১৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০