ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রধান প্রকৌশলীর বদলির আদেশ অমান্য, ঢাকাতেই বহাল ফ্যাসিস্টের দোসর উপসহকারী আব্দুল্লাহ-আল-মামুন Logo কক্সবাজারের রাজাঘাট রেঞ্জে বন ধ্বংসের মহোৎসব, অবৈধ করাতকলের দৌরাত্ম্যে উজাড়ের শঙ্কা Logo উত্তর সিটি কর্পোরেশনের মাস্টাররোল কর্মচারীর সম্পদের পাহাড় Logo ভোলার সাবেক এসপি শরীফের বিরুদ্ধে কল্যাণ ফান্ডের দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ Logo বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা Logo ১২ কেজির গ্যাস সিলিন্ডারে ১৮ দিনে বাড়লো ৬০০ টাকা Logo বেইলি রোড ট্র্যাজেডি: ৪৬ প্রাণহানির মামলায় বিতর্কিত প্রকৌশলী খালেকুজ্জামানের নাম বাদে চাঞ্চল্য Logo ১৭ বছর ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে: সংস্কারের আশ্বাস ইশরাকের Logo চট্টগ্রাম রেলের জমি দখলে ‘অসাধু সিন্ডিকেট’: রাজস্ব হারাচ্ছে সরকার, লিজ নিয়েও জমি পাচ্ছে না প্রতিষ্ঠান Logo নিষিদ্ধ সংগঠনের ‘পুনর্গঠন’ বার্তা: ছাত্রলীগের নোটিশ ঘিরে প্রশ্ন ও শঙ্কা

ফেনীতে আওয়ামী লীগ নেতার বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০ ১৬৯ বার পড়া হয়েছে

ফেনীতে আওয়ামী লীগ নেতার বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ

ফেনী প্রতিনিধি ফেনী পৌরসভার কাউন্সিলর ও ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মানিকের বাড়ির সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ফাঁকা গুলি ছুড়েছে দুর্বৃত্তরা।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহরের রামপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় ইব্রাহীম নামে এক ব্যক্তির সঙ্গে ছাত্রলীগ কর্মী হাসান ইমনের দ্বন্দ্ব চলে আসছিল। বিষয়টি স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ মানিক ও তার ভাতিজা ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি কাইয়ুম বিন কামাল মুন মীমাংসা করে দিলে ইমনের মনঃপুত হয়নি। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার ইমনের সঙ্গে ইব্রাহীমের বাগবিতণ্ডা হয়। পরে রাতে ইমন ও তার সহযোগী রিশাদ রামপুর গার্লস স্কুল সংলগ্ন কাউন্সিলরের বাড়ির সামনে হট্টগোল করে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় ও গুলি ছোড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে তারা পালিয়ে যায়।

স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ মানিক বলেন, ঈমন ও রিশাদসহ বেশ কয়েকজন যুবক মসজিদের সামনে এসে হট্টগোল করতে থাকে। একপর্যায়ে তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ফাঁকা গুলি ছোড়ে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতোয়ার রহমান ও ফেনী মডেল থানা পুলিশের ওসি মো. আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুদ্বীপ রায় জানান, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ফেনীতে আওয়ামী লীগ নেতার বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ

আপডেট সময় : ১১:০৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০