ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্ড সুবিধার আড়ালে শত কোটি টাকার কারসাজি, নাটের গুরু কমিশনার আবু ওবায়দা Logo লঞ্চ থেকে মেঘনায় লাফ দেওয়া যাত্রীকে জীবিত উদ্ধার, প্রশংসায় নৌ পুলিশের তৎপরতা Logo স্থানীয় কৃষকদের থেকে ভাড়ায় জমি নিয়ে সাইন বোর্ড: প্লট বানিজ্যের নামে পূর্বাচল প্রবাসী পল্লী কর্তৃপক্ষ’র প্রতারণা Logo “নৌ-খাতের সিমুলেটর বাণিজ্যের লুটেরা সিন্ডিকেট সাব্বির মাদানি” Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ত্রাসের রাজত্ব! নকল নবীশ মাহবুব আলমের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি ও দূর্নীতির অভিযোগ Logo ‘শিশু হাসপাতালে উপ-পরিচালক নেছার উদ্দীন সিন্ডিকেটের দুর্নীতি ও লুটপাট’ Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন মিয়ার ১০ কোটি টাকা আত্মসাৎ ও টেন্ডার কারসাজি Logo মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা: রাজধানীর বিএনপিতে কোন পথে যাচ্ছে নেতৃত্ব? Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

৩০ জুন পর্যন্ত পিপিই ও সার্জিক্যাল মাস্কে কর অব্যাহতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০ ১৬৮ বার পড়া হয়েছে

পিপিই ও সার্জিক্যাল মাস্কে কর অব্যাহতি

অনলাইন রিপোর্ট |

করোনাভাইরাস প্রতিরোধে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) ও সার্জিক্যাল মাস্ক (ফেস মাস্ক) এর উৎপাদন, ব্যবসায়ী ও যোগানদার পর্যায়ে মূল্য সংযোজন কর অব্যাহতি দেয়া হয়েছে।

আজ বুধবার (৬ জুন) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে এনবিআর।
এ নির্দেশনার ফলে আগামী ৩০ জুন পর্যন্ত উৎপাদক, ব্যবসায়ী ও যোগানদাররা কর হতে অব্যাহতি পাবেন বলে জানানো হয়েছে।
এনবিআরের প্রথম সচিব (মূসক নীতি) কাজী ফরিদ উদ্দিন সই করা নির্দেশনায় বলা হয়েছে, করোনাভাইরাস প্রতিরোধে সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে বৈশ্বিক এ মহামারি মোকাবিলায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ চলতি বছরের ২২ মার্চ প্রজ্ঞাপন (এসআরও নং-৯২-আইন/২০২০/৬৯/কাস্টম) জারি করে আমদানি পর্যায়ে পিপিই-সহ আনুষঙ্গিক পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক-কর অব্যাহতি দিয়ে নির্দেশনা জারি করেছে।
এতে আরও বলা হয়েছে, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় যারা নিয়জিত তাদের মানসম্মত পিপিই ও সার্জিক্যাল মাস্ক পরিধান করতে হয়। তাছাড়া এ ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে আগামী দিনগুলোতে দেশে প্রচুর পরিমাণ পিপিই ও সার্জিক্যাল মাস্কের প্রয়োজন হতে পারে। যা এ ধরনের দুর্যোগকালীন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
তাই জনস্বার্থে জাতীয় রাজস্ব বোর্ড মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এর ধারা ১২৬-এর উপধারা ৩-এ দেয়া ক্ষমতাবলে বৈশ্বিক মহামারির দুর্যোগকালীন সময়ে পিপিই এবং সার্জিক্যাল মাস্কের ক্ষেত্রে উৎপাদন, ব্যবসায়ী ও যোগানদার পর্যায়ে প্রযোজ্য মূল্য সংযোজন কর আগামী ৩০ জুন পর্যন্ত অব্যাহতি দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

৩০ জুন পর্যন্ত পিপিই ও সার্জিক্যাল মাস্কে কর অব্যাহতি

আপডেট সময় : ০৮:৩৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০