ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ত্রাণ বিতরণে অনিয়ম করায় চেয়ারম্যান অবরুদ্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১২:৫২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০ ১৯২ বার পড়া হয়েছে

হাতিয়া প্রতিনিধি,

ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নৌবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। আজ বুধবার (৬ মে) দুপুরে ঘটনাটি ঘটে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার সূখচর ইউনিয়নে।

জানা যায়, করোনা মহামারিতে হাতিয়ায় উপজেলা পরিষদ থেকে বরাদ্দ পেয়ে ১১টি ইউনিয়নে দুধাপে ত্রাণ বিতরণ করা হয়। সে মোতাবেক সূখচর ইউনিয়ন প্রথমে ১০০ পরিবার ও দ্বিতীয় দাপে ১৫০ পরিবারকে ২০ কেজি করে চাল দেয়ার সুযোগ পায়। বুধবার ছিল সূখচর ইউনিয়নের ত্রাণ বিতরণের দ্বিতীয় ধাপের নির্ধারিত দিন। উপস্থিত কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে জানান, ত্রাণ বিতরণ চলাকালীন এলাকার প্রায় পাঁচ শতাধিক লোক

ইউনিয়ন পরিষদ কার্যালয় ঘেরাও করে বিতরণ বন্ধ করে দেয়। তাদের দাবী চেয়ারম্যান যেসব পরিবারকে ত্রাণ দিচ্ছে তারা তার পছন্দের লোক। প্রকৃত দুস্থ অসহায় পরিবার গুলো ত্রাণ পাচ্ছে না। এসময় তারা ইউনিয়ন পরিষদের চৌকিদারদের মারধোর করে চেয়ারম্যানকে একটি কক্ষে প্রায় একঘণ্টা অবরুদ্ধ করে রাখে।

করোনা মহামারিতে উপজেলা পরিষদের সূখচর ইউনিয়নের জন্য মনোনীত কর্মকর্তা নির্বাচন অফিসার মো. জাকির হোসেন। তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সাথে সমন্বয় করে ত্রাণ পাওয়া ব্যক্তিদের তালিকা প্রস্তুত করবেন। জাকির হোসেন চাল বিতরণে উপস্থিত না থাকলে ও তার প্রতিনিধি নির্বাচন অফিসের কম্পিউটার অপারেটর কেফায়েত উল্লা উপস্থিত ছিলেন। তিনি জানান, সূখচর ইউনিয়নে অনেক লোক ত্রাণ পাওয়ার যোগ্য। কিন্তু মাত্র ১৫০ জনের মধ্যে ত্রাণ দেয়ায় স্থানীয় জনগণ বিক্ষুদ্ব হয়ে কিছু বেআইনি কর্মকাণ্ড করে ফেলে।

এ বিষয়ে সূখচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন জানান, কিছু বিক্ষুব্ধ লোক এসে হঠাৎ পরিষদে হামলা করে। ত্রাণ বিতরণে কোনও অনিয়ম হয়নি। প্রশাসনের উপস্থিতিতে বিতরণ হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, সূখচর ইউনিয়নে প্রায় ২ হাজার ৫শ’ পরিবারকে দুস্থ অসহায় হিসাবে নির্ণয় করে তালিকা করা হয়েছে। এতে শুধু ১৫০ জনকে ত্রাণের আওতায় আনায় তালিকায় পেন্ডিং থাকা অন্য লোকজন এসে এ সমস্যা সৃষ্টি করেছে। সবাইকে পর্যায়ক্রমে ত্রাণ দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ত্রাণ বিতরণে অনিয়ম করায় চেয়ারম্যান অবরুদ্ধ

আপডেট সময় : ১০:১২:৫২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০