ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

করোনা ঠেকাতে মদ, দশ ঘণ্টায় বিক্রি ১০০ কোটি!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০১:১৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০ ২৩৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;

করোনাভাইরাসের কারনে লকডাউন চলছে ভারতে। দেশটিতে সম্প্রতি লকডাউন কিছুটা শিথিল করে মদের দোকান খোলার রাখার সিদ্ধান্ত হয়েছে। এরপরই মদের দোকানের সামনে হুমড়ি খেয়ে পড়েছেন ভারতীয়রা। পশ্চিমঙ্গে মাত্র দশ ঘণ্টায় ১০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

জানা গেছে, সোমবার তিন ঘণ্টা ও মঙ্গলবার সাত ঘণ্টা মিলিয়ে এই পরিমাণ অর্থ আয় হয়েছে মদ বিক্রি করে। সাধারণ সময়ে ভারতের এই রাজ্যে বছরে মদ বিক্রি থেকে আসে ১৬,০০০-১৭,০০০ কোটি টাকা।

এক শীর্ষ ব্যবসায়ী জানান, ‘মঙ্গলবার রাজ্যের ২,৫০০ মদের দোকানের মধ্যে প্রায় ১৭০০-১৮০০টি খুলেছে। দেরিতে নির্দেশ আসায় কনটেনমেন্ট জোনে না-থাকা কলকাতা ও হাওড়ার বেশ কিছু দোকান খুলতে পারেনি। তবে তা মঙ্গলবার থেকে খুলে যায় এবং তার দারুণ চাহিদা ছিল।’

করোনার প্রাদুর্ভাবের পর গত ৯ এপ্রিল মদের উপর অতিরিক্ত ৩০% বিক্রয় কর বসিয়েছিল রাজ্য সরকার। তার লেবেলিং করতে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে বলে জানিয়েছেন দোকানমালিকেরা। দেশজুড়ে মদের দোকানের ঝাঁপ খোলার পর থেকেই সামাজিক দূরত্বের বিধিনিষেধকে কার্যত শিকেয় তুলে মদ কিনতে পথে নেমেছেন ভারতীয়রা।

ক্রেতাদের উৎসাহের কারণে লাঠি চালাতে হয়েছে পুলিশকে, আবার কোথাও দোকান খোলার কয়েক ঘণ্টার মধ্যেই বন্ধ করে দিতে হয়েছে। মদের দোকানের লাইন কমাতে সরকারের পক্ষ থেকে হোম ডেলিভারির সার্ভিস চালু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

করোনা ঠেকাতে মদ, দশ ঘণ্টায় বিক্রি ১০০ কোটি!

আপডেট সময় : ০৬:০১:১৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০