ঢাকা ০১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo “বেইলী রোডের অগ্নিদগ্ধ ৪৬ লাশ” কিছু প্রশ্ন ও উত্তর খোঁজার চেষ্টা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা Logo থাইল্যান্ডের চিকিৎসা নির্ভরতা কমাতে বাংলাদেশে সেবা সম্প্রসারণে আগ্রহ ব্যাংককের বিএনএইচ হাসপাতালের Logo প্রধান প্রকৌশলীর বদলির আদেশ অমান্য, ঢাকাতেই বহাল ফ্যাসিস্টের দোসর উপসহকারী আব্দুল্লাহ-আল-মামুন Logo কক্সবাজারের রাজাঘাট রেঞ্জে বন ধ্বংসের মহোৎসব, অবৈধ করাতকলের দৌরাত্ম্যে উজাড়ের শঙ্কা Logo উত্তর সিটি কর্পোরেশনের মাস্টাররোল কর্মচারীর সম্পদের পাহাড় Logo ভোলার সাবেক এসপি শরীফের বিরুদ্ধে কল্যাণ ফান্ডের দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ Logo বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা Logo ১২ কেজির গ্যাস সিলিন্ডারে ১৮ দিনে বাড়লো ৬০০ টাকা Logo বেইলি রোড ট্র্যাজেডি: ৪৬ প্রাণহানির মামলায় বিতর্কিত প্রকৌশলী খালেকুজ্জামানের নাম বাদে চাঞ্চল্য

ছাত্রদের গণধর্ষণের পরিকল্পনা ফাঁস!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২০ ২০৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: সামাজিক যোগযোগমাধ্যম ইনস্টাগ্রামে বিভিন্ন স্কুল-কলেজের একাদশ-দ্বাদশ শ্রেণির ছাত্ররা মিলে ‘বয়েজ লকার রুম’ নামে একটি গ্রুপ খুল তাদের মেয়ে সহপাঠীদের গণধর্ষণের বিষয়ে আলোচনা করছিল। এ ছাড়া চলছিল নানা রকম অশ্লীল কথাবার্তা।

সেই আলোচনার স্ক্রিনশট আরেক সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তুলে ধরে এক ছাত্রী। বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় চলছে ভারতের রাজধানী দিল্লির ঘরে ঘরে।

আলোচনা, সমালোচনা ও নিন্দা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমের অন্যান্য প্ল্যাটফর্মেও। এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। এ ছাড়া ফেসবুক অধিকৃত ইনস্টাগ্রাম কর্তৃপক্ষকে একটি চিঠিও দিয়েছে দিল্লির সাইবার ক্রাইম ডিভিশন।

বয়েজ লকার রুম-গ্রুপটি থেকে শুধু গণধর্ষণের পরিকল্পনা নয়, মেয়েদের ছবি বিকৃত করে পোস্ট করার অভিযোগও উঠেছে। দক্ষিণ দিল্লির অপর এক ছাত্রী জানিয়েছে তার এক বান্ধবী ধর্ষণের হুমকি পেয়েছে।

দিল্লি নারী কমিশনের চেয়ারপারসন স্বাতী মালিওয়াল গ্রুপের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার দাবি করেছেন। ভারতীয় সংবাদমাধ্যগুলোতে তিনি বলেছেন, ‘দিল্লি কমিশন ফর ওমেন, ইনস্টাগ্রাম ও দিল্লি পুলিশকে চিঠি দিয়েছে। ওই ছেলেদের গ্রেপ্তার করা হোক ও তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ছাত্রদের গণধর্ষণের পরিকল্পনা ফাঁস!

আপডেট সময় : ১১:১৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২০