ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা কারবারি নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫০:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০ ১৮২ বার পড়া হয়েছে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি; 

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাফর আলম (৩০) নামে এক ইয়াবা কারবারি নিহত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) গভীর রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ নাফনদীর ঘোলারচড় এলাকায় এই ঘটনা ঘটে।

রবিবার (১৯ এপ্রিল) সকালে টেকনাফের ২ বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত ইয়াবা কারবারি টেকনাফের সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকার জবর মুল্লুকের ছেলে।

বিজিবির দাবি, ঘটনাস্থল থেকে ২ লাখ পিছ ইয়াবা, একটি দেশীয় তৈরি বন্ধুক, এক রাউন্ড কার্তুজের খালি খোসা এবং একটি কিরিচ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় দুই বিজিবি সদস্য আহত হয়েছেন।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান জানান, শাহপরীর দ্বীপ ঘোলার চড় এলাকায় বিওপি বিজিবির একটি দল টহল দিচ্ছিলো। এর কিছুক্ষণ পর একটি নৌকা নিয়ে তিন থেকে চার জন ব্যক্তি নাফনদী ও সাগরের মোহনা হয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে তাদের চার্জ করা হয়। যাত্রীরা নৌকা থেকে নেমে পালিয়ে যেতে চেষ্টা করে। বিজিবি সদস্যরা ধাওয়া করলে স্বশস্ত্র ইয়াবা পাচারকারীরা বিজিবির দিকে গুলি করে। বিজিবিও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাদক পাচারকারীরা গুলি করতে করতে পালিয়ে যায়। পরে আহত একজনকে প্রথমে টেকনাফ হাসপাতাল এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত ইয়াবা কারবারির লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

প্রসঙ্গত, চলতি বছরের গত চার মাসের (১৮ এপ্রিল পর্যন্ত) বিভিন্ন আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩১ জন নিহত হয়েছে। তার মধ্যে ১৭ জন সক্রিয় ডাকাত ছিল বাকিরা মাদক কারবারি। এর আগে ২০১৮ সালের মে থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চলমান মাদকবিরোধী অভিযানে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় ৫৬ রোহিঙ্গাসহ ২০৯ জন নিহত হয় কক্সবাজার জেলায়। মাদকবিরোধী অভিযানে এ পর্যন্ত ২৪০ নিহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা কারবারি নিহত

আপডেট সময় : ০১:৫০:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০