ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

যমুনা নদীতে নৌকাডুবি, নিখোঁজ ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০ ২০১ বার পড়া হয়েছে

যমুনা নদীতে নৌকাডুবি, নিখোঁজ ৩

টাঙ্গাইল প্রতিনিধি,

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১১ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে এখনও তিনজন নিখোঁজ রয়েছে। শুক্রবার দুপুর ১২ টার দিকে নৌকাডুবির ঘটনা ঘটে। যানবাহন দিয়ে বঙ্গবন্ধু সেতু পাড় না হতে পেরে এসব লোকজন নৌকাযোগে নদী পাড় হচ্ছিলো। নিখোঁজ তিনজনের বাড়ি বগুড়ার ধুনটে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, আজ দুপুর ১২ টার দিকে ১৪ জন যাত্রী নিয়ে একটি নৌকা যমুনা নদী পাড় হচ্ছিলো। নৌকাটি বঙ্গবন্ধু সেতুর ১৪ নম্বর পিলার কাছে হঠাৎ ডুবে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ১৪ জনের মধ্যে ১১জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হই। এখনও তিনজন নিখোঁজ রয়েছে। উদ্ধারকৃতরা সবাই শ্রমিক। তারা যে যার বাড়ি চলে গেছে। তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

যমুনা নদীতে নৌকাডুবি, নিখোঁজ ৩

আপডেট সময় : ০৪:২৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০