ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ভিডিও কনফারেন্সে মাইক পাইলে কেউ ছাড়তে চায় না: প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০ ২১৭ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট | 

ঢাকা বিভাগীয় জেলা প্রতিনিধিদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সে কথা বলেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি জেলাগুলোর শীর্ষ সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও জনপ্রতিনিধিদের আচরণে বিরক্তি প্রকাশ করে বলেছেন, মাইক পাইলে আর কেউ ছাড়তে চায় না।
ভিডিও কনফারেন্সে সময় স্বল্পতার কারণে উপস্থিতদের সবাই কথা বলার সুযোগ পাচ্ছিলেন না। প্রতিনিধিদের মধ্যে যারা কথা বলার সুযোগ পাচ্ছেন, তারা কথা বলতে শুরু করলে আর থামতে চান না।
এ নিয়ে প্রধানমন্ত্রী বিরক্তি প্রকাশ করে বলেছেন, ‘মাইক পাইলে আর কেউ ছাড়তে চায় না।’
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ভিডিও কনফারেন্সিংয়ে মুন্সিগঞ্জ জেলার প্রতিনিধিদের সাথে কথা বলার সময় এ কথা বলেন প্রধানমন্ত্রী।
মুন্সিগঞ্জের বেশ কয়েকজন জনপ্রতিনিধির সঙ্গে কথা বলার সময় সেখানকার এক প্রতিনিধি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনি যদি অনুমতি দেন, তাহলে আমাদের আরেকজন সংসদ সদস্য…।’ এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আর সংসদ সদস্য দরকার নাই, যথেষ্ট হয়ে গেছে। আমি সাধারণ সম্পাদকের সাথে কথা বলতে চাই।’
তারপর ওই প্রতিনিধি বলেন, ‘তারপরও একটা কথা বলি।’ তখন প্রধানমন্ত্রী বলেন, ‘আর দরকার নাই, জাস্ট স্টপ ইট।’ তারপরও মুন্সিগঞ্জের ওই প্রতিনিধি বলেন, ‘আপনাকে একটি কথা শুধু জানিয়ে রাখি, আমাদের জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি। আপনার কাছে দোয়া প্রার্থনা করি।’
তখন প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জানি, তিনি অসুস্থ। আমাদের সাধারণ সম্পাদক কথা বলতে পারেন। একটু সংক্ষেপে বলবেন। একবারে লম্বা বক্তৃতা দেয়ার জন্য বসি নাই এখানে। জাস্ট একটু কথা শোনার জন্য। মাইক পাইলে কেউ ছাড়তে চায় না।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ভিডিও কনফারেন্সে মাইক পাইলে কেউ ছাড়তে চায় না: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০২:২৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০