ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

সিংড়ায় ১৭১ বস্তা চালসহ আটক ডিলারের বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০ ২৪১ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধি | 

নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের সাতপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ছাত্রাবাস থেকে খোলা বাজারে বিক্রির ১৭১ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় চালের ডিলার স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের মামা আসাদুজ্জামানকে আটক করেছে পুলিশ।

নাটোরের সিংড়ায় খোলাবাজারে (ওএমএস) বিক্রির ১৭১ বস্তা চালসহ আটক ডিলার আসাদুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার(১৫ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সিংড়া থানার অফিসার ইনচার্জ নূরে আলম।

তিনি জানান, মামলার একমাত্র আসামি ডিলার আসাদুজ্জামান। সিংড়া থানার উপ-পরিদর্শক(এসআই) ইলিয়াস কবীর বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ১৯৭৫ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় এ মামলাটি দায়ের করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, বুধবার দুপুরে সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের সাতপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ছাত্রাবাস থেকে খোলা বাজারে বিক্রির ১৭১ বস্তা চাল উদ্ধার করে পুলিশ। এসব চাল কালোবাজারে বিক্রির জন্য মজুদ করছিলেন ডিলার আসাদুজ্জামান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সিংড়ায় ১৭১ বস্তা চালসহ আটক ডিলারের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৯:৩৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০