ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ঢাকার রাস্তায় ক্ষুধার্তদের বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০ ৩৫০ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট |

রাজধানীর বাড্ডা এলাকার লিংক রোডে ত্রাণের জন্য কয়েকশ কর্মহীন মানুষ বিক্ষোভ করছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার পর থেকে তাদের বিক্ষোভ শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করলেও কাজ হয়নি। এ সময় রাস্তায় রিকশা উল্টে রেখে তারা বিক্ষোভ দেখান।
স্থানীয় কাউন্সিলদের কাছে ত্রাণ না পেয়ে তারা রাস্তায় বিক্ষোভ শুরু করেন। মুখ দেখে ত্রাণ দেয়া হচ্ছে বলেও তারা অভিযোগ করেন। তাদের কেউ কেউ সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ দেয়ার দাবি করেছেন।
বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা কেউ বাড়ি বাড়ি কাজ করেন, কেউ রাজমিস্ত্রী, কেউ রিকশাচালক।
বিক্ষোভে অংশ নেয়া এক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা কাউন্সিলরের কাছে গেছিলাম। সে কইলো, আমাদের আত্মীয়-স্বজনদের দেয়ার পর যদি কিছু থাকে তাইলে আপনাদের দেবো। সরকার ঠিকই দেছে কিন্তু সে আমাদেরতো দেলো না। আদর্শনগর, বড়র টেক সব জায়গায় একই অবস্থা। কেন তারা এমন কইরছে তার জবাব চাই। ঘর থেইক্কা বের হইতে পারি না। কাজ নাই কাম নাই আমরা কি খাইয়া বাচুম।’
শরীয়তপুরের অধিবাসী চাঁন মিয়া একজন শ্রমজীবী। উত্তর বাড্ডার এই বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সরকার নাকি জনগণের জন্যে কতো কতো ত্রাণ দেবার লাগছে। অথচ এখনও কেউ এক কেজি চালও আমাদের দিলো না। আমরা আর কতোদিন না খাইয়া থাকুম বাবা।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঢাকার রাস্তায় ক্ষুধার্তদের বিক্ষোভ

আপডেট সময় : ০৫:২১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০