ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ইতালিতে রহস্যজনক ভাবে এক বাংলাদেশীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১১:১০ অপরাহ্ন, শনিবার, ১৯ জানুয়ারী ২০১৯ ৩৮৫ বার পড়া হয়েছে

ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধিঃ ইতালিতে রহস্যজনক ভাবে এক প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে।

জানা গেছে, গত ১৪ জানুয়ারী দিপু মন্ডল(২৮) নামের এক প্রবাসী সকালে বাসা থেকে প্রতিদিনের মত কাজে বেরিয়ে যায়। কয়েক ঘন্টা পরে এক ইতালিয়ান পার্শবর্তী পাহাড়ের জঙ্গলে তার মৃত্যুদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়, পুলিশ তার লাশ ময়না তদন্ত শেষে মর্গে রেখেছে।

দিপু মন্ডলের বাড়ী শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার তেলিপাড়া গ্রামে। তার পিতার নাম প্রান কৃষ্ণ মন্ডল।দিপুর মৃত্যু সংবাদ গ্রামের বাড়ীতে পৌছলে তার পিতা-মাতা কান্নায় ভেঙ্গে পড়েন।এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে।

২০১২ সালে ভাগ্যের চাকা গোরাতে দিপু ইউরোপের দেশ ইতালিতে আসেন। শেষ সম্ভল এক টুকরো জমি বিক্রি করে ৮ লাখ টাকা খরচ করে, মা-বাবার মুখে হাসি ফোটানোর জন্য ইতালিতে পাড়ি জমায় এই রেমিট্যেন্স যোদ্ধা। কিন্তু ভাগ্যের চাকা না ঘুরাতেই পরপারে পাড়ি দিয়েছে দিপু।দিপু ইতালির নাপলি প্রভিন্সের পালমা কম্পানিয়ায় বসবাস করতেন।

তার সাথে একই বাসার থাকা জাকির হোসেন জানান,সকালে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যায় দিপু মন্ডল,দুপুরে বাসায় আসেনি। রাতে বাসায় এসে জানতে পারি তার মৃত্যু হয়েছে।তিনি আরও জানান,দিপু মাঝে মাঝে অসংলগ্ন কথাবার্তা বলতেন। বেশী সময়ই সে চুপচাপ থাকতেন।

এ ব্যাপারে শরিয়তপুর কল্যান সমিতির অন্যতম নেতা কাজী আল আমিনের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, দিপুর মৃত্যু সংবাদ আমি শুনেছি তবে কি কারনে মৃত্যু হয়েছে তা জানা যায়নি।

শরিয়তপুর কল্যান সমিতি তার জন্য আর্থিক সহযোগিতা এবং লাশ পাঠানোর জন্য সবকিছু করবে বলে তিনি জানান। দিপু মন্ডলের আকর্ষিক মৃত্যুতে পালমা এলাকায় প্রবাসী বাংলাদেশীদের মাঝে আতংক বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ইতালিতে রহস্যজনক ভাবে এক বাংলাদেশীর মৃত্যু

আপডেট সময় : ০৪:১১:১০ অপরাহ্ন, শনিবার, ১৯ জানুয়ারী ২০১৯