ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ঢাকার ৩৫ ভাগ পরিবহন শ্রমিক মাদকাসক্ত: এনায়েত উল্লাহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮ ৩৭৭ বার পড়া হয়েছে

ঢাকা: বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেছেন, ঢাকা শহরের শতকরা ৩৫ ভাগ পরিবহন শ্রমিক মাদকাসক্ত। মাদকাসক্ত পরিবহন শ্রমিকরাই মূলত সড়ক দুর্ঘটনার জন্য দায়ী।
শনিবার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এসময় তিনি এর প্রতিকারে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে এসব মাদকসেবী বাসচালকদের সনাক্ত করতে অনুরোধ করেন। পাশাপাশি অনেক মালিক পরিবহন শ্রমিকদের চুক্তিতে বাস চালাতে দেয়াকে দুঘর্টনার আরেকটি কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। এ চুক্তির কারণে বেশি মুনাফার জন্য বাসগুলো সড়কে রেষারেষিতে লিপ্ত হয়। এতে সড়ক দুর্ঘটনা ঘটে।
এ পরিবহন মালিক বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ছাত্রদের দাবির সঙ্গে সম্পূর্ণ একমত। নিরাপত্তার অভাবে মালিক-শ্রমিকেরা ঢাকাসহ সারাদেশে গণপরিবহন চলাচল বন্ধ রেখেছে।

তবে খন্দকার এনায়েতুল্লাহ বলেন, ‘এটা আমাদের মালিক-শ্রমিকদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ধর্মঘট নয়। মালিক-শ্রমিকদের কোনো সংগঠনের পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে গাড়ি বন্ধ রাখতে বলা হয়নি। শ্রমিকরা নিরাপদ বোধ করলেই গাড়ি চলবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঢাকার ৩৫ ভাগ পরিবহন শ্রমিক মাদকাসক্ত: এনায়েত উল্লাহ

আপডেট সময় : ০৩:৩৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮