ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

তুষারপাতে বিপর্যস্ত ইউরোপের জনজীবন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯ ৩০৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ টানা দু’সপ্তাহেরও বেশি সময় ধরে চলা তুষারপাতের কারণে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এরই মধ্যে ইউরোপের বিভিন্ন পর্বতে দেখা দিয়েছে তুষারধস। ইতোমধ্যেই আল্পস পর্বতমালায় আরও ভারী তুষারধসের সতর্কতাও জারি করা হয়েছে।

অস্ট্রিয়ায় তুষারধসে একটি আবাসিক হোটেল ক্ষতিগ্রস্ত হয়ে আহত হয়েছেন অর্ধশত পর্যটক।

এদিকে যুক্তরাষ্ট্রে তুষারঝড়ের ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেননি স্থানীয়রা। এর মধ্যেই ক্যালিফোর্নিয়ায় নতুন করে ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে।
মঙ্গলবার সুইজারল্যান্ডের ডাভোসে তুষারধসের এ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এ দুর্যোগে হতাহতের ঘটনা ঘটেনি।

তবে দেশটির অন্যান্য অঞ্চলে এখনও সড়ক, রেল ও বিমান যোগাযোগ বন্ধ রয়েছে। জনজীবন তাই স্বাভাবিক হয়নি গত দু’সপ্তাহের বেশি সময় পেরোলেও।

জার্মানিতেও তুষারপাতের বিপর্যয় কাটাতে সেনাবাহিনী পুরোদমে মাঠে নেমেছে। সেনারা রাস্তাঘাট পরিষ্কার করে প্রাথমিকভাবে যাতায়াত সুবিধা নিশ্চিত করছে।

এছাড়া আবহাওয়া পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে, বসনিয়া, সুইডেন, নরওয়ে, চেক প্রজাতন্ত্র, গ্রিস, ইতালি, পোল্যান্ড, স্লোভাকিয়াসহ ইউরোপের অন্য দেশগুলোতে।

ভারতের হিমাচল, জম্মু-কাশ্মীর ও উত্তরাখণ্ডে তুষারপাত আগের মতোই অব্যাহত। এছাড়া অন্যান্য রাজ্যে ক্রমেই কমছে তাপমাত্রা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

তুষারপাতে বিপর্যস্ত ইউরোপের জনজীবন

আপডেট সময় : ০৬:২৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯