ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

গাজীপুরে আগুনে পুড়ল ৭ ঝুটের গুদাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯ ৩৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুর মহানগরীর কোনাবাড়ির দেউলিয়া বাড়িয়া এলাকায় বুধবার রাতে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মেশিন ও মালামালসহ ৭ ঝুটের গুদাম। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের কর্মীরা প্রায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, রাত সোয়া ৮টার দিকে স্থানীয় দেলোয়ার হোসেন মেম্বারের ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের মো. সগীর, তাইজুল ইসলাম, রমজান আলী, আবুল হাসেম, রতন মিয়া ও তুহিন মিয়ার গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার স্টেশন থেকে ৩টি, সাভার থেকে ১টি, জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে ২টি এবং ওই এলাকার ডিবিএল গ্রুপের মিনি ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে গুদামগুলোতে থাকা বিপুল পরিমাণ ঝুট, মেশিনপত্র ও মালামাল পুড়ে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ তদন্ত করে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গাজীপুরে আগুনে পুড়ল ৭ ঝুটের গুদাম

আপডেট সময় : ০২:৪৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯