ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

নড়াইলে প্রতিপক্ষের হামলায় কৃষকলীগ নেতার রগ কর্তন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০ ২৪৮ বার পড়া হয়েছে

নড়াইল প্রতিনিধিঃ 

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের কালিয়ায় আবুল হাসান শেখ (৪১) নামে এক কৃষকলীগ নেতার দুই পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে উপজেলার উত্তর কালিনগর গ্রামে এ হামলার ঘটনা ঘটেছে।

পরে তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার কলাবাড়িয়া গ্রাম ও তার আশপাশের এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. মাহামুদুল হাসান কায়েস ও মোল্যা আবুল হাসনাত গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে লড়াই চলে আসছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হাসনাত গ্রুপের সমর্থক উপজেলার পদুমা গ্রামের বাসিন্দা ও জয়নগর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল হাসান শেখ উত্তর কালিনগর গ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে প্রতিপক্ষের সমর্থকরা তার ওপর হামলা চালিয়ে দুই পায়ের রগ কেটে দেয়।

এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির বলেছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হামলাকারিদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নড়াইলে প্রতিপক্ষের হামলায় কৃষকলীগ নেতার রগ কর্তন

আপডেট সময় : ১১:৫২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০