ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গণপূর্তের ইএম শাখা সার্কেল ৪: তত্ত্বাবধায়ক প্রকৌশলী তৈমুর আলমের দূর্নীতির কীর্তি! Logo সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন জাহাঙ্গীর শিকদার Logo প্রকল্প বণ্টনে অনিয়ম ও রাজনৈতিক প্রভাবের অভিযোগে গণপূর্ত সচিব নজরুলকে নিয়ে বিতর্কের ঝড়! Logo শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগ: কোটি টাকার চুক্তিতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহজাহান আলী Logo কক্সবাজার উত্তর বন বিভাগে সীমাহীন ঘুষ–দুর্নীতির অভিযোগ Logo বটিয়াঘাটায় বিএনপি প্রার্থীর উঠান বৈঠক: সংখ্যালঘু সম্প্রদায়ের নিরবিচ্ছিন্ন নিরাপত্তার আশ্বাস Logo গণপূর্তের নির্বাহী প্রকৌশলী কায়সার কবির ও ক্যাশিয়ার এনামুল হকের বিরুদ্ধে কোটি টাকার লুটপাটের অভিযোগ|| পর্ব – Logo বহুজাতিক প্রতিষ্ঠানের অর্থ অপব্যবহার: এশিয়াটিক থ্রি সিক্সটি ইস্যুতে হাইকোর্টে যাচ্ছে আইনজীদের সংগঠন  Logo বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের জ্যেষ্ঠ নেতার পদোন্নতি সহ পিআরএল: রয়েছে শত কোটি টাকার লুটপাটের অভিযোগ! Logo দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মদ মাসুদ এর জন্মদিন আজ

গৌরীপুরে শিক্ষকের ফসলি জমি দখলের চেষ্টা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৬ জানুয়ারী ২০১৯ ২২৪ বার পড়া হয়েছে

মজিবুর,ময়মনসিংহ:
ময়মনসিংহের গৌরীপুরে পূর্ব শালিহর গ্রামে অবসরপ্রাপ্ত শিক্ষক সুধাংশু ভূষন দাস (৭০) ও তার ভাই হিমাংশু ভূষণ দাসের ফসলি জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে একই গ্রামের স্থানীয় হেলিম খান ওরফে সেনু গংদের বিরুদ্ধে। দীর্ঘ বছর ধরে সুধাংশু ভূষনদের ভোগ দখলে থাকা জমিতে চাষাবাদে বাঁধা দিয়ে মঙ্গলবার (১৫ জানুয়ারী) ৫০ শতক জমিতে খুঁটি মেরে দিয়েছে সেনু গংরা। বর্তমানে দখলকৃত জমি উদ্ধারে তিনি মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন।

বুধবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, উল্লেখিত গ্রামে সুধাংশু ভূষণ দাস ও তার ভাই হিমাংশু ভূষণ দাসের ফসলি জমিতে বাঁশের খুঁটি মেরে ৫০ শতক জমির সীমানা নির্ধারণ করে রাখা হয়েছে। এসময় উপস্থিত স্থানীয় লোকজনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা জানান, উক্ত জমি দীর্ঘ বছর ধরে সুধাংশু ভূষণ ও তার ভাই হিমাংশু ভূষণ ভোগ দখলে রেখে চাষাবাদ করে আৃসছিলেন। মঙ্গলবার সকালে স্বর্গীয় যুগেন্দ্র চন্দ্র দাসের ধর্মান্তরিত ছেলে হেলিম খান ওরফে সেনু, পরিমল চন্দ্র দাস, রনজিৎ চন্দ্র দাস এ জমিতে খুঁটি মেরেছেন।

স্বর্গীয় নরেন্দ্র দাসের ছেলে হিমাংশু ভূষণ দাস (৫৫) জানান, উক্ত জমি তিনি এবং তার ভাই সুধাংশু ভূষণ দাস ১৯৮৮ সনে উল্লেখিত হেলিম খান ওরফে সেনুর ভাই স্বর্গীয় অজিত দাস ওরফে ভানুর কাছ থেকে সাফ কাওলা দলিলমূলে ক্রয় করে ভোগদখল করে আসছেন। অজিত দাসের মৃত্যুর পর সম্প্রতি তার ভাই সেনু গং এ জমি তাদের দাবি করে দখলের চেষ্টা করে আসছিলেন। মঙ্গলবার তারা জোরপূর্বক খুঁটি মেরে ৫০ শতক জমি দখল করে।

এ বিষয়ে মন্তব্য জানতে হেলিম খান ওরফে সেনুর বাড়িতে গিয়ে সেনু ও তার ভাইদের পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গৌরীপুরে শিক্ষকের ফসলি জমি দখলের চেষ্টা

আপডেট সময় : ১০:৫০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৬ জানুয়ারী ২০১৯