ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

কেন্দ্র দখলের ‘আশঙ্কা’ জানিয়ে সিইসিকে তাবিথের চিঠি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০ ৩২৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; 

আওয়ামী লীগ ভোটকেন্দ্র দখল ও নিয়ন্ত্রণে রাখতে পারে, এমন শঙ্কা প্রকাশ করে বৃহস্পতিবার রাতে সিইসি কে এম নূরুল হুদাকে চিঠি দিয়েছেন ঢাকা উত্তর সিটিতে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল।

এদিকে, তাবিথ আউয়াল নিজের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিহিত একজন অস্ত্রধারী সদস্য চেয়ে উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেমের কাছে চিঠি দিয়েছেন। এছাড়া ভোটের দিন তিনি ও তার নির্বাচনী এজেন্টদের নিরাপত্তা দিতে পৃথক গাড়িসহ পুলিশি নিরাপত্তা চেয়েছেন।

তাবিথ আউয়াল চিঠিতে লিখেছেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নির্বাচনী সভায় বক্তৃতাকালে ভোটের দিন সকাল থেকে ভোটকেন্দ্র দখল ও নিয়ন্ত্রণে রাখার জন্য ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। সুতরাং আমি আপনার কাছে এর প্রতিকার চাই।
উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটিতে নির্বাচন। এবারই প্রথম দুই সিটির প্রতিটি ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হচ্ছে। দুই সিটিতেই নির্বাচনী উত্তাপ বিরাজ করছে। ঘটেছে হামলা ও সংঘর্ষের ঘটনাও।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কেন্দ্র দখলের ‘আশঙ্কা’ জানিয়ে সিইসিকে তাবিথের চিঠি

আপডেট সময় : ০২:০৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০