ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

দলের ব্যাটিং পজিশন নিয়ে বিরক্ত পাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০ ৩১৯ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট |

তিন দফা পাকিস্তান সফরের প্রথম ধাপ শেষ করে বাংলাদেশ দল দেশে ফিরেছে ব্যর্থতার গ্লানি নিয়ে। বাকি দুই ধাপে রয়েছে দুটি টেস্ট ও একটি ওয়ানডে ম্যাচ।
প্রথম ধাপে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের একটি ম্যাচ বৃষ্টিতে পণ্ড হলেও বাকি দুই ম্যাচে বাংলাদেশ হেরেছে, দেখিয়েছে হতশ্রী ব্যাটিং। অথচ ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কি দুর্দান্তই না ছিল টাইগার ব্যাটসম্যানরা।
ভারত সফরের দলে তামিম ইকবাল না থাকলেও পাকিস্তান সিরিজের দলে ছিলেন। তাতেও এমন বেহাল দশা, ক্ষুব্ধ বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।
‘প্রথম ম্যাচের পর রিয়াদ-তামিমের সঙ্গে কথা হয়েছিল, জিজ্ঞেস করলাম টস জিতে কেন ব্যাটিং নিয়েছিল। ওরা বলল, উইকেট ব্যাটিং সহায়ক। ভাবলাম, প্রথম ম্যাচে হয়নি পরের ম্যাচে হবে। কিন্তু পরের ম্যাচে টস জিতে আবারও ব্যাটিং নিলো। আরও খারাপ করেছে, দেখে মনে হয়েছে, খুবই ডিফেন্সিভ খেলছে। তার চেয়ে বড় কথা, ব্যাটিং অর্ডার খুবই আশ্চর্যজনক মনে হয়েছে আমার কাছে।’ বলছিলেন নাজমুল হাসান পাপন।
এর কারণ হিসেবে বোর্ড প্রধান দুষছেন, দলের ব্যাটিং অর্ডারকে। তামিমের সঙ্গে নিয়মিত ওপেনার ছিল লিটন দাস। ভারত সফরে তামিম ছিল না বলেই নাঈম শেখকে ওপেনিং করা হয়েছিল লিটনের সঙ্গে।
‘আমার কাছে মনে হয়েছে এক্সপেরিমেন্ট নাকি কি আমি জানিনা। তিনে অবশ্যই লিটন দাসের নামার কথা। তামিম,লিটন ও নাইমের মধ্যে দুইজন ওপেন করবে, একজন তিনে খেলবে।’
লিটনকে প্রথম ম্যাচে তিন নম্বরে ব্যাটিং করানো হলেও দ্বিতীয় ম্যাচে নামানো হয় চার নম্বরে। তিন নম্বরে খেলানো হয়েছিল মেহেদী হাসানকে।
সৌম্য সরকারকে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে ধরা হলেও প্রথম ম্যাচে ছয়, পরের ম্যাচে সাত নম্বরে খেলানো হয়।
‘আশ্চর্যের ব্যাপার হল, তামিম যখন ছিল না গত দুই সিরিজে। ভারত ও ট্রাই নেশনে লিটন দাস ও নাঈম ওপেন করেছে। সো আমাদের দুজন ওপেনার এখানে আছে। আবার সৌম্য আছে যে নাকি ওপেন করতো। সেকেন্ড ম্যাচে যখন নাকি নাইম আউট হয়ে গেলো লিটনকে না নামিয়ে, সৌম্যকে না নামিয়ে হঠাৎ করে মেহেদী। যার সাতে খেলার কথা আমার হিসাবে, ছয়ে খেলার কথা আফিফের। ওরা কেনো তিন-চারে আসলো এটা প্রশ্নটা করেছিলাম।’
মুশফিকুর রহিম না থাকায় মাহমুদউল্লাহকে চার নম্বরে খেলানো যেত বলে যুক্তি দেখান পাপন। তবে মাহমুদউল্লাহ দ্বিতীয় ম্যাচে খেলেন ছয় নম্বরে। পজিশনে কেন এমন রদবদল জানেন না পাপন।
‘চারে যেহেতু মুশফিক নাই, রিয়াদ আসতে পারে। কারণ রিয়াদের খুব শখ উপরে খেলার। কিন্তু এই সিরিজে দেখেছি রিয়াদ পারলে একেবারে শেষে নামে, শেষের দিকে। তো আমি এই জিনিসগুলোই জিজ্ঞাসা করেছিলাম, ঘটনাটা কি। ওদের সাথে যা বলার বলেছি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দলের ব্যাটিং পজিশন নিয়ে বিরক্ত পাপন

আপডেট সময় : ০২:০৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০