ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

দাড়িয়ালে আ’লীগ নেতার কান্ডঃ মৃত ব্যক্তির দোয়ায় বাঁধা, মিলাদ ছাড়াই তবারক বিতরণ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০ ২১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ বাকেরগঞ্জে মৃত ব্যক্তির নামে দোয়া অনুষ্ঠানে বাধা প্রদানের অভিযোগ উঠছে দাড়িয়াল ইউনিয়ন আ’লীগের সভাপতি শহিদুল ইসলাম হাওলাদারের বিরুদ্ধে।

সূত্রে জানাযায়, দাড়িয়াল এলকার বারেক হাওলাদার গত ২৩ জানুয়ারী বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তার দাফনের জন্য মরদেহ নেয়া হয় এলকায়। জানাযা নামাজে বাধা প্রদান করে ইউনিয়ন আ’লীগের সভাপতি শহিদুল ইসলাম হাওলাদার ও তার ভাতিজা মোনাইম সহ অনেকে। স্থাণীয়দের সহযোগীতায় তার দাফন সম্পন্ন হয়। বারেক হাওলাদারের রুহের মাগফেরাত কামনায় গতকাল বাদ আসর কামারখালী বাজার জামে মসজিদ সহ তিনটি মসজিদে দোয়া মোনাজাতের আয়োজন করে তার পরিবার। বাজার মসজিদের ইমাম মাওলানা নুরুল হককে উক্ত দোয়া মোনাজাত পরিচালনা না করার জন্য মোবাইল ফোন করে বাধা প্রদান করেন শহিদুল ইসলাম। এমনকি মসজিদে উপস্থিত থেকে মিলাদ অন্য সময় পড়ানোর দাবী তুলেন শহিদুল ইসলাম’র ভাতিজা মোনাইম। তাৎক্ষনিক তার প্রতিবাদ করেন ইউপি চেয়ারম্যানের ভাই বাশির আহম্মেদ বাচ্চুসহ মুসল্লীরা। বাকবিতন্ডার এক পর্যায়ে আনুষ্ঠানিক মিলাদ না হয়ে নামাজ শেষে মুসল্লীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

এ ব্যাপারে মসজিদের ইমাম বলেন, ‘সভাপতি সাহেব আমাকে আসরবাদ মিলাদ না পড়িয়ে বাদ মাগরিব মিলাদ সম্পন্ন করার জন্য বলেন।’ এ ব্যাপারে ইউপি চেয়ারম্যানের ভাই বাশির আহম্মেদ বাচ্চু বলেন ‘ বাদ আসর ইউনিয়ন আ’লীগের সভাপতি শহিদুল ইসলাম হাওলাদারের ভাতিজা মোনাইম মিলাদ না পড়ার জন্য বলল্লে উপস্থিত মুসল্লীদের বাধার মুখে আসর বাদ মোনাজাত ও তবারক বিতরণ করা হয়েছে।’

ইউনিয়ন আ’লীগের সভাপতি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ‘ জানাযার নামাজে কেউ কোন প্রকার বাধা প্রদান করেনি, আমিও জানাযায় উপস্থিত ছিলাম। তাছাড়া একই সময়ে দুই জায়গায় মিলাদ না পড়ানোর জন্য ইমাম সাহেবকে বলেছিলাম।’

সূত্র: দৈনিক ন্যায় অন্যায়/ বরিশাল বানী

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দাড়িয়ালে আ’লীগ নেতার কান্ডঃ মৃত ব্যক্তির দোয়ায় বাঁধা, মিলাদ ছাড়াই তবারক বিতরণ!

আপডেট সময় : ১০:৫৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০