ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

আগামীকাল মৌলভীবাজারে যাচ্ছেন বন মন্ত্রী শাহাব উদ্দিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯ ২৯৫ বার পড়া হয়েছে

ইউসুফ আহমদ ইমন,মৌলভীবাজার থেকে: আগামীকাল বুধবার (১৬ জানুয়ারী) তিনদিনের সফরে মৌলভীবাজার যাচ্ছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি। মন্ত্রী হওয়ার পর তার সফরকে কেন্দ্র নির্বাচনী আসন বড়লেখা ও জুড়িতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আওয়ামীলীগ সহ স্থানীয় প্রশাসন ।

সফরকালীন সময়ে মন্ত্রী দুটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান ছাড়াও প্রশাসনের সাথে মতবিনিময় সহ শীতার্তদের মাঝে কম্বল বিতরন করবেন।

সুত্রে জানা গেছে, বুধবার সকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি ঢাকা থেকে বাংলাদেশ বিমানে সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরে আসবেন। সেখান থেকে তিনি প্রথমে হযরত শাহজালাল (রাঃ) , পরে শাহপরাণ (রাঃ) মাজার জিয়ারত করবেন। পরে সিলেট সার্কিট হাউসে মধ্যাহ্ন বিরতি শেষে নির্বাচনী এলাকা বড়লেখার উদ্দেশ্যে রওয়ানা দিবেন।

এদিন বিকালে বড়লেখা পৌর শহরের আহমদ ম্যানশনের সম্মুখে বড়লেখা উপজেলা আওয়ামলীগ ও সহযোগী অঙ্গ সংগঠন আয়োজিত গণ সংবর্ধনায় প্রধান অতিখির বক্তব্য রাখবেন।

পরেরদিন বৃহস্পতিবার বড়লেখা উপজেলা পরিষদ মিলনাতয়নে প্রধানমন্ত্রী প্রদত্ত শীতার্তদের মাঝে কম্বল বিতরন করবেন এবং উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় করবেন। বিকালে জুড়ী উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠন আয়োজিত গণ সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

শুক্রবার সকালে জুড়ি উপজেলা পরিষদ মিলনাতয়নে প্রধানমন্ত্রী প্রদত্ত শীতার্তদের মাঝে কম্বল বিতরন করবেন এবং উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় করবেন। এদিন রাতে সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিবেন।

এদিকে, মন্ত্রী হওয়ার পর মন্ত্রীর প্রথম সফরকে কেন্দ্র নির্বাচনী আসন বড়লেখা ও জুড়িতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আওয়ামীলীগ সহ স্থানীয় প্রশাসন । বিভিন্ন স্থানে বড় বড় তোরন নির্মান করে মন্ত্রীর আগমনে অপেক্ষার প্রহর গুনছেন বড়লেখা ও জুড়ি জনসাধারন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আগামীকাল মৌলভীবাজারে যাচ্ছেন বন মন্ত্রী শাহাব উদ্দিন

আপডেট সময় : ০৯:৪৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯