ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

টেকনাফে ৩ লাখ ৩০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০ ২১১ বার পড়া হয়েছে

টেকনাফে ৩ লাখ ৩০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক

টেকনাফ প্রতিনিধি |  কক্সবাজারের টেকনাফে বিজিবি ও র‌্যাবের পৃথক পৃথক অভিযানে ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন, মো. জাকারিয়া (৩৫) ও আব্দুল হক (৩৩)।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেল ৫ টায় র‌্যাব-১৫ টেকনাফ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাবের নেতৃত্বে একটি বিশেষ টহল দল পৌরসভার আফিফা আলম হিমু মার্কেটের একটি কাপড়ের দোকানে অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ ওই দুই যুবককে আটক করে।

এদিকে, গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সাল হাসান খান জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদীতে অভিযান পরিচালনা করে। এ সময় মিয়ানমার থেকে একটি তিন জন মাদক ব্যবসায়ী বাংলাদেশের সীমানায় প্রবেশ করার চেষ্টা করে। পরে তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে তিনটি বস্তা রেখে পালিয়ে যায়। এ সময় বস্তাগুলোর ভেতর থেকে ২ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো সদর ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

টেকনাফে ৩ লাখ ৩০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক

আপডেট সময় : ০৯:৫০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০