ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিআরটিসিতে দুর্নীতির বরপুত্র চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা Logo শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে ঘিরে সমালোচনার ঝড় Logo বরিশালে গণপূর্তে ঘুষ–চেক কেলেঙ্কারি! Logo ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টাস সোসাইটির কম্বল ও খাবার বিতরন Logo বাংলাদেশে ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক মোতায়েন করল ইউরোপীয় ইউনিয়ন Logo নাগরিক শোকসভা কাল: সঙ্গে আনতে হবে আমন্ত্রণপত্র Logo উত্তরায় হোটেলে চাঁদা চাওয়ায় সাংবাদিককে গণধোলাই Logo ৩০ লক্ষ টাকায় বনানী ক্লাবের সদস্য হওয়া দুর্নীতিবাজ কাস্টমস কমিশনার জাকিরের পুনর্বাসন Logo চমেকে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানির প্ল্যান্ট স্থাপন করল দূর্বার তারুণ্য ফাউন্ডেশন Logo তারেক রহমানের সঙ্গে সম্পাদক-সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত

মাইকের আওয়াজে কেউ শুনতে পায়নি ধর্ষণের শিকার যুবতীর চিৎকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০ ১৬৯ বার পড়া হয়েছে

মাইকের আওয়াজে কেউ শুনতে পায়নি ধর্ষণের শিকার যুবতীর চিৎকার

বরগুনা প্রতিনিধি;  বরগুনার বেতাগীতে যুবতীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। ওই যুবতীর মা বাদী হয়ে আজ বুধবার দুপুরে তিনজনকে আসামি করে বেতাগী থানায় মামলা করেছেন।
মামলার আসামিরা হলেন, বেতাগী উপজেলার হোসনাবাদ গ্রামের মৃত মোতালেব হাওলাদারের ছেলে সাগর (১৮), একই গ্রামের বাসিন্দা নাঈম হোসেন (১৮) ও মো. নাঈম (১৯)।
মামলার বাদী জানিয়েছেন, তাদের বাড়ি বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের দক্ষিণ হোসনাবাদ গ্রামে। স্বামী মারা যাওয়ার পর তার দ্বিতীয় বিয়ে হয়েছে। বিয়ের পরে তিনি মেয়েকে নিয়ে জলিশাবাজারে ভাড়া বাসায় থাকেন। সংসারের খরচ মেটাতে নিজেই দিনমজুরের কাজ করেন।
তার অভিযোগ স্থানীয় হোসনাবাদ গ্রামের বাসিন্দা সাগর তার মেয়েকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করত। মঙ্গলবার সন্ধ্যায় তার মেয়ে বাজারের পাশে উরস মাহফিলে গিয়েছিলো। সেখান থেকে রাত আটটার দিকে সাগরের সঙ্গে থাকা দুই বন্ধু নাঈম হোসেন ও মো. নাঈম তার মেয়েকে মীরাবাড়ির বাগানের মধ্যে নিয়ে যায়। সেখানে তিন বন্ধু মিলে মেয়েটিকে গণধর্ষণ করে। ঘণ্টাখানেক পরে রাত নয়টার দিকে ওই যুবতীকে স্থানীয়রা উদ্ধার করেছে।
সংঘবদ্ধ ধর্ষণের শিকার ওই যুবতী জানিয়েছেন, তাকে ধরে নেওয়া সময়ে চিৎকার করলেও ওরসের মাইক চলার কারণে কেউ শুনতে পায়নি। পরে লোকজন গিয়ে টর্চলাইটের আলো ছড়ালে ধর্ষকরা পালিয়ে যায়।পরে ওই যুবতী এলাকাবাসীর সহায়তায় বাসায় ফিরে আসে।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া জানিয়েছেন, এ ঘটনায় ওই যুবতীর মা বাদী হয়ে বেতাগী থানায় নারী নির্যাতন আইনে একটি মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মাইকের আওয়াজে কেউ শুনতে পায়নি ধর্ষণের শিকার যুবতীর চিৎকার

আপডেট সময় : ০২:৩০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০