ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

অভয়নগরে চোর সন্দেহে পিটিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০ ২০৬ বার পড়া হয়েছে

অভয়নগরে চোর সন্দেহে পিটিয়ে হত্যা

যশোর প্রতিনিধি; যশোরের অভয়নগর উপজেলায় ভ্যান চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার শুভরাড়া মাঠপাড়ায় এই গণপিটুনির ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ইলিয়াস শেখ (৪০)। তিনি ওই গ্রামের হাকিম শেখের ছেলে।
পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। পুলিশের দাবি নিহত ব্যক্তির বিরুদ্ধে একটি হত্যাসহ বেশ কয়েকটি চুরির মামলা রয়েছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ব্যাটারিচালিত ভ্যান চুরি করে পালানোর সময় গণপিটুনিতে ইলিয়াস শেখ ঘটনাস্থলেই মারা গেছেন। তার নামে খুলনার খানজাহান আলী থানায় একটি হত্যা মামলাসহ একাধিক চুরির মামলা রয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, শুক্রবার ভোর চারটার দিকে অভয়নগর থানার শুভরাড়া মাঠপাড়ায় হাজী আছাদ ভুইয়ার বাড়ির সামনে ভ্যান চোর সন্দেহে ইলিয়াস শেখকে উত্তেজিত জনতা গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ইলিয়াসের মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

অভয়নগরে চোর সন্দেহে পিটিয়ে হত্যা

আপডেট সময় : ০২:১৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০