ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের অভিযোগে বহিষ্কার ১৫ শিক্ষার্থী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০ ২৭৪ বার পড়া হয়েছে

র‌্যাগিংয়ের অভিযোগে বহিষ্কার ১৫ শিক্ষার্থী

পটুয়াখালী প্রতিনিধি;  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের অভিযোগে ১৫ শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
গতকাল বৃস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত সাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে।
বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে কৃষি অনুষদের ছয়জন। তারা হলেন, রমজান শেখ, মো. সামিউল আলম, মো. জাহাঙ্গীর আলম, মো. সিফাত হোসাইন, মো. খালিদ হাসান মিলু ও রনি হোসাইন। বিএএম অনুষদের চারজন। তারা হলেন, মনিরুল ইসলাম, মো. মেহেদী হাসান, ভূঁইয়া, মো. আবু সাফওয়ান ও মুক্তাদির আহম্মদ।
এনএফএস অনুষদের দুইজন। তারা হলেন, মো. জায়াদুল হক মিয়াজী ও মো. শাহীন ও মৎস্য বিজ্ঞান অনুষদের তিনজন। এরা হলেন, এসকে সেফাতুল ইসলাম, মো. মোহতাসিন আরাফ ও সাকিব আহম্মেদ পার্থ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত সাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, ছাত্রদের ওপর র‌্যাগিং দেয়ার অভিযোগে অভিযুক্ত হওয়ায় ১৪ জানুয়ারি অনুষ্ঠিত এক ছাত্র শৃঙ্খলা বোর্ডের ৩৭ তম সভার সিদ্ধান্ত মোতাবেক অভিযুক্ত ওই ১৫ শিক্ষার্থীকে চলমান এক সেমিস্টারের জন্য সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এবং কেন তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা পত্রপ্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে রেজিস্ট্রার বরাবরে লিখিতভাবে জানানোর জন্য বলা হয়েছে।
অন্যথায় ওইসব শিক্ষার্থীর বিরুদ্ধে এক তরফাভাবে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। পত্র প্রাপ্তির সঙ্গে সঙ্গে বহিষ্কৃত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের অভিযোগে বহিষ্কার ১৫ শিক্ষার্থী

আপডেট সময় : ০২:১৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০