ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রকল্প বণ্টনে অনিয়ম ও রাজনৈতিক প্রভাবের অভিযোগে গণপূর্ত সচিব নজরুলকে নিয়ে বিতর্কের ঝড়! Logo শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগ: কোটি টাকার চুক্তিতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহজাহান আলী Logo কক্সবাজার উত্তর বন বিভাগে সীমাহীন ঘুষ–দুর্নীতির অভিযোগ Logo বটিয়াঘাটায় বিএনপি প্রার্থীর উঠান বৈঠক: সংখ্যালঘু সম্প্রদায়ের নিরবিচ্ছিন্ন নিরাপত্তার আশ্বাস Logo গণপূর্তের নির্বাহী প্রকৌশলী কায়সার কবির ও ক্যাশিয়ার এনামুল হকের বিরুদ্ধে কোটি টাকার লুটপাটের অভিযোগ|| পর্ব – Logo বহুজাতিক প্রতিষ্ঠানের অর্থ অপব্যবহার: এশিয়াটিক থ্রি সিক্সটি ইস্যুতে হাইকোর্টে যাচ্ছে আইনজীদের সংগঠন  Logo বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের জ্যেষ্ঠ নেতার পদোন্নতি সহ পিআরএল: রয়েছে শত কোটি টাকার লুটপাটের অভিযোগ! Logo দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মদ মাসুদ এর জন্মদিন আজ Logo উন্নয়নের নামে লুটপাট: ডিএসসিসি এডিবি প্রকল্পে ‘১২ টেবিল’ ভাগাভাগি হয় ঘুষের টাকা  Logo বাংলাদেশ ভারত কোস্টগার্ডের তত্ত্বাবধানে ১৫১ জেলের মুক্তিতে বন্দি বিনিময়ে স্বস্তির নিঃশ্বাস

টেকনাফে ‘বন্দুকযুদ্ধ, প্রায় দেড় লাখ ইয়াবা উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০ ১৬৮ বার পড়া হয়েছে

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’র পর প্রায় দেড় লাখ ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি;  কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক পাচারকারী নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া নাফ নদী সংলগ্ন কেওড়া বাগানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিজিব’র ল্যান্স নায়েক নুরুল আমিন (২৭) ও শাহিনুর ইসলাম (২৫) আহত হয়েছেন। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে এক লাখ ৩০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি বন্দুক ও একটি তাজা কার্তুজ জব্দ করা হয়েছে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া মসজিদের পূর্ব পাশে কেওড়া বাগান সংলগ্ন নাফ নদীর কিনারায় দমদমিয়া বিওপির একটি বিশেষ টহল দল নিয়মিত টহলে যায়। কেওড়া বাগানের নাফ নদীর পাড় দিয়ে কয়েকজন লোককে বস্তা মাথায় করে হেঁটে যেতে দেখে টহল দলের সন্দেহ হয়। পরে তাদের চ্যালেঞ্জ করলে ইয়াবা পাচারকারীরা অতর্কিতভাবে গুলি ছোড়ে।

এতে বিজিবির দুই সদস্য আহত হন। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। এতে উভয়পক্ষের মধ্যে ছয় থেকে সাত মিনিট গোলাগুলি চলে। একপর্যায়ে ইয়াবা পাচারকারীরা গুলি করতে করতে কেওড়া বাগানের দিকে পালিয়ে যায়। গোলাগুলি থামার পরে টহলদল ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা এক পাচারকারীকে উদ্ধার করে। প্রথমে তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান। মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক প্রণয় রুদ্র বলেন, বিজিবি রাতে তিনজনকে হাসপাতালে নিয়ে আসেন। এরমধ্যে দুইজন বিজিবি সদস্য। অপর একজন সাধারণ মানুষ। তার শরীরে দুটি গুলির চিহ্ন রয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সকালে বিজিবির দুই সদস্যকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

টেকনাফে ‘বন্দুকযুদ্ধ, প্রায় দেড় লাখ ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ০২:০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০