ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ঘুষ নেওয়ার অভিযোগে এসআই প্রত্যাহার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০ ২২৫ বার পড়া হয়েছে

ঘুষ নেওয়ার অভিযোগে এসআই প্রত্যাহার

সিরাজগঞ্জ প্রতিনিধি|

ডাকাতি মামলায় ফাঁসানোর ভয়ভীতি দেখিয়ে এক গরু ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের নির্দেশে তাকে শাহজাদপুর থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান নিশ্চিত করেছেন।

এ সময় তিনি জানান, সামিউল প্রত্যাহার করা হলেও তার বিরুদ্ধে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফাহমিদা হক শেলী বিষয়টি তদন্ত করছেন।

এর আগে শাহজাদপুরের গরু ব্যবসায়ী আজাদ আলী অভিযোগ করেন, গত ১৪ জানুয়ারি সন্ধ্যায় বাড়ি ফেরার পথে শাহজাদপুরের করতোয়া সেতুর পূর্বপাড় থেকে তাকেসহ আরও দু’জনকে আটক করে থানায় নেওয়া হয়। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে ৯৩ হাজার টাকা ঘুষ নেওয়ার বিনিময়ে তাকে ছেড়ে দেন এসআই সামিউল ইসলাম। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় গণমাধ্যমকর্মীরা এ নিয়ে সংবাদ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঘুষ নেওয়ার অভিযোগে এসআই প্রত্যাহার

আপডেট সময় : ১১:০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০