ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

কুমিল্লাতেও কালেক্টরেটের ৩য় শ্রেণীর কর্মচারীদের কর্মবিরতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০ ২১০ বার পড়া হয়েছে

মাইনুল হক: পদবী পরিবর্তনের দাবীতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি, কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী সারা দেশের ন্যায় কুমিল্লা কালেক্টরেটের ৩য় শ্রেণীর কর্মচারীরা কর্মবিরতি শুরু করেছে। দীর্ঘদিনের দাবীকৃত পদবী পরিবর্তনে তাদেরকে বারংবার আশ্বাস দিয়ে কোন কাজ না হওয়ায় তারা কর্মবিরতি শুরু করেছে। মাননীয় প্রধানমন্ত্রী এ বিষযে ১৯/৬/২০১১ তারিখে পদবি পরিবর্তন সংক্রান্ত সার সংক্ষেপ অনুমোদন দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। এতে কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃ্ষ্টি হয়।

কর্মচারীরা জানান, মাঠ প্রশাসনকে বাদ দিয়ে অন্য দপ্তরের কর্মচারীদের বিভিন্ন পদবি পরিবর্তন করে তাদের মর্যাদা বৃদ্ধি করা হলেও আমাদের দীর্ঘদিনের দাবী বাস্তবায়ন করা হচ্ছে না। আমারা সরকারের সকল এজেন্ডা বাস্তবায়নে ১০০ ভাগ কাজ করলেও আমাদের ন্যায্য দাবী মানা হচ্ছে না।
জানা যায়, সারা দেশে একযোগে বিভাগীয় কমিশনার অফিস, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিসের ৩য় শ্রেণীর কর্মচারীরা এ কর্মসূচি পালন করছে। এতে কালেক্টরেটসহ সংশ্লিষ্ট অফিসসমুহের কার্যক্রম স্থবির হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ই-নথিহ সকল কাজে মারাত্মক প্রভাব পড়ার আশংকা রয়েছে।
কুমিল্লা কালেক্টরেটের কর্মচারীরা জেলাপ্রশাসক জনাব মো: আবুল ফজল মীরের সাথে দেখা করে তাদের দাবী দাওয়ার বিষয়টি তুলে ধরেন এবং সরকারের নিকট তাদের ন্যায্য দাবী মেনে নেয়ার জন্য অনুরোধ করেন।
কালেক্টরেট সহকারী সমিতি, কুমিল্লা জেলা শাখার সভাপতি মো: আবু হানিফ বলেন, আমরা সরকারের কাছে আজ ২০ বছর যাবত দাবী জানিয়ে আসছি, কিন্তু আমাদের পদবী পরিবর্তনের দাবী মানা হচ্ছে না। আমাাদের এক সপ্তাহব্যাপী কর্মসূচি রয়েছে৷ এবার আমাদের দাবি মানা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
কালেক্টরেট সহকারী সমিতি, কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মো: আরিফুর রহমান বলেন, কালেক্টরেটের কর্মচারীদের দাবীটি ন্যায্য হওয়া সত্ত্বেও তা পুরণ না করে অন্য দপ্তরে পদবী পরিবর্তন করা হচ্ছে। যা কিনা আমাদেরকে অপমান করা হচ্ছে।
সিনিয়র সহসভাপতি সুলতান মোঃ নাছির উদ্দিন বলেন, পদবি পরিবর্তনের দাবী আমাদের পূরণ করতে হবে। না হয় কেন্দ্রীয় কমিটির কর্মসূচি অনুযায়ী আন্দোলন অব্যাহত রাখা হবে।
উল্লেখ্য, বিভাগীয় কমিশনার অফিস, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিসের ৩য় শ্রেণীর কর্মচারীরা তাদের পদ পদবি পরির্তন করে প্রশাসনিক কর্মকতা করার জন্য র্দীর্ঘদিন দরে দাবী জানিয়ে আসছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কুমিল্লাতেও কালেক্টরেটের ৩য় শ্রেণীর কর্মচারীদের কর্মবিরতি

আপডেট সময় : ০৯:৪৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০