ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

চতুর্থ বিয়ে করলেই ভূঁড়িভোজ ফ্রি! (ভিডিও)

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০ ২৫১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; বিজ্ঞাপন ব্যবসা প্রসারের জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। এ কারণে বিজ্ঞাপনের সব সময় অভিনব বিষয় তুলে ধরা হয়। কেননা, অভিনবত্বের মাত্রা যত বেশি হয়, বিজ্ঞাপনের স্বার্থকতাও ততটাই বেশি।

পাকিস্তানের এক কমিউনিটি সেন্টারের অভিনব বিজ্ঞাপনে ব্যাপক সাড়া পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

প্রতিষ্ঠানটির বিজ্ঞাপন ভিডিও বলা হয়েছে, ‘দম থাকলে ময়দানে আসো, দ্বিতীয় বিয়ে করে দেখাও।’ অর্থ্যাৎ, পাকিস্তানের বাহাওয়ালপুরের ওই কমিউনিটি সেন্টারে একাধিক বিয়ে করছেন এমন পুরুষের জন্য বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। যারা দ্বিতীয় বিয়ে করছেন তাদের জন্য মোট খরচের ৫০ শতাংশ, তৃতীয় বিয়েতে ৭৫ শতাংশ ছাড় দেওয়া হবে। আর যারা চতুর্থ বিয়ে করছেন তাদেরকে কমিউনিটি সেন্টারের ভাড়া ও খাবারের জন্য কোনও টাকাই পরিশোধ করতে হবে না।
তবে এই অফারের ক্ষেত্রে শর্তও জুড়ে দিয়েছে কর্তৃপক্ষ। শর্তটি হল, দ্বিতীয় বা তার বেশি বিয়ে করলেও কমিউনিটি সেন্টারটি বুকিং করতে হবে প্রথম স্ত্রীকে। যদি প্রথম স্ত্রী হল বুকিং না করেন, তাহলে এই অফার পাওয়া যাবে না।

বিজ্ঞাপনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়। বুকিংও আগের চেয়ে কয়েকগুণ বেড়ে গেছে কমিউনিটি সেন্টারটির।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চতুর্থ বিয়ে করলেই ভূঁড়িভোজ ফ্রি! (ভিডিও)

আপডেট সময় : ০২:৩৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০